ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ইসলামী আইন ও বিচার করা। তাই ইউরোপ, আমেরিকার দিকে দৃষ্টি দিলে দেখতে পাই যে, তাদের সমাজে ব্যভিচার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। পক্ষান্তরে সৌদি আরব, ইরানসহ যে সমস্ত মুসলিম দেশে ইসলামী আইন চালু আছে সেখানে যেনা- ব্যতিচারের হার অতি নগণ্য প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানকালে প্রগতিশীল বলে দাবিদার একশ্রেণীর বুদ্ধিজীবী ইসলাম প্রবর্তিত ব্যভিচারের শাস্তিকে “বর্বরোচিত' বলে আখ্যায়িত করার অপপ্রয়াস চালাচ্ছে। অথচ তাদের স্ত্রী, কন্যা বা ভন্নীদেরকে যদি কেউ ধর্ষণ করে তবে সেই অপরাধীকে তারা কঠিন শাস্তি প্রদানের পক্ষপাতি। ইসলামের দৃষ্টিতে ব্যতিচারীদের প্রতি দরদ দেখানোর অর্থ হল, গোটা সমাজের ওপর জুলুম করা, মানবতাবোধ ও মানব শৃঙ্লাকে বিপর্যস্ত করা। এই অপরাধীদের প্রতি দরদ ও সহানুভূতি প্রদর্শন হল কৃত্রিম। কারণ মহান আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে বেশী দরদী । মহান আল্লাহ নিজেই যখন সে সব অপরাধীর জন্য উক্ত শাস্তির ব্যবস্থা দিয়েছেন তখন বুঝতে হবে, তাদের ও গোটা মানবতার কল্যাণের জন্যই সে শশাস্তির ব্যবস্থা তিনি দিয়েছেন। তাই আল্লাহ বলেন, “যেসব লোক আল্লাহু যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী বিচার- ফয়সালা করে না তারাই কাফির” ।৯ অন্যত্র আল্লাহ বলেন, “যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই জালিম।”৯১ অপর আয়াতে মহান আল্লাহ বলেন, “আল্লাহ যা নাযিল করেছেন তদনুযায়ী যারা ফয়সালা করে না তারাই পাপাচারী।”৯ মহান আল্লাহ ভালভাবেই জানেন, তার বান্দাদের কিসে কল্যাণ নিহিত রয়েছে। অতএব চরম অহংকারী, জ্ঞানপাপী ও সত্যবিমুখ কোন ব্যক্তিই কেবল এই বাহ্যিক শাস্তির অবস্থা দেখে একে কঠিন ও বর্বরোচিত শাস্তি বলে মন্তব্য করতে পারে। কারণ এরা তো সেই সব মানুষ যাদের নিজেদের মধ্যেই ব্যভিচারের ব্যাপক ছড়াছড়ি চলছে এবং এর প্রসারের জন্য তারা সামাজিকভাবে সব ধরনের ব্যবস্থা করে রেখেছে, তাদের মানব প্রকৃতি অধ:পতনের গহ্বরে পতিত হয়েছে। ঘিতীয়: প্রচলিত আইনে বিবাহ ছাড়া নারী-পুরুষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন মিলনকে অবৈধ করা হয়নি। এই আইনে বংশীয় পবিভ্রতা ও **. আল-কুরআন, ৫:৪৪ (১7360.2: 4515320105৮ ». আল-কুরআন, ৫:৪৫ ৫১208/.2১45076501 050 ৮৫41০ ঠ টন রর রি ৯. আল-কুরআন, ৫:৪৭ ৩১৪১১১45126 0053৮424৮০5 ড///.091019081-001া)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।