ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 162
📝 Text 📖 PDF

ব্যভিচার প্রতিরোধে প্রচলিত ও ইসলামী আইন ৬১ গ. ব্যভিচার প্রতিরোধে ইসলামী আইনের শ্রেষ্ঠতব একজন নারী ও একজন পুরুষ পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্ক ছাড়াই যে যৌন মিলন করে তা ইসলামী আইনের দৃষ্টিতে ব্যভিচার বলা হলেও প্রচলিত আইনে তা কোন ব্যভিচার বা অপরাধই নয়। প্রচলিত আইনের দৃষ্টিতে ব্যভিচার (/5041091/) ও ধর্ষণ (12199) এর নিজস্ব সংজ্ঞা ও শাস্তি নির্ধারিত আছে।.118 [9918| ০00/ 1860-তে ব্যভিচারের সংজ্ঞা দেয়া হয়েছে : “কোন ব্যক্তি যদি অন্যের স্ত্রীর সাথে স্বামীর সম্মতি বা পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন ব্যতীত যৌন সঙ্গম সম্পন্ন করে তবে তাকে ব্যভিচার বলে” ।”* প্রচলিত আইনে ব্যভিচারের জন্য কেবল পুরুষকে অপরাধী করা হয়। ব্যভিচারে অংশগ্রহণকারীনী নারীকে ব্যভিচারের সহযোগী হিসেবে দণ্ডিত করা হয় না। ব্যভিচারী পুরুষের শাস্তি সর্বাধিক পাচ বছর পর্যস্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।৮* প্রচলিত আইনে ধর্ষণ (90)2)-এর সংজ্ঞা ও শান্তি সম্পর্কে বলা হয়েছে যে, “বৈবাহিক বন্ধন ব্যতিরেকে ১৪ বছরের অধিক বয়সের নারীর সাথে তার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ১৪ বছরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন মিলন হচ্ছে ধর্ষণ” ।৮৮ এ আইনে ধর্ষণ ও ধর্ষণজনিত অপরাধের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধর্ষণের সংজ্ঞায় বয়স একটি গুরুত্পূর্ণ বিষয়। দণ্ডবিধি অনুযায়ী ১৩ বছরের কম বয়সের স্ত্রীর সাথে সহবাসও ধর্ষণ । স্বামীর শাস্তি অনধিক ২ বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।৮৯ ব্যভিচার ও ধর্ষণ সম্পর্কে উপরোক্ত সংজ্ঞা ও তাদের শাস্তি পর্যালোচনা করে আমরা বলতে পারি : প্রথমত: প্রচলিত আইনে নারী-পুরুষ পারস্পরিক সম্মতিতে যেনা বা ব্যভিচার করলে তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। আর যেনার লাইসেন্স থাকলে এটা কোন অপরাধই নয়। এতে যেনা বন্ধ হওয়ার তো কথাই নয় বরং এতে সমাজে যেনা-ব্যতিচার বৃদ্ধিই পায়। পক্ষান্তরে ইসলামী আইনে ব্যভিচারীদেরকে যদি শাস্তি প্রদান করা হয় তবে সমাজ থেকে অবশ্যই ব্যভিচারের মত ঘৃণিত অপরাধ বিদূরিত হবে। ইসলামী আইনে দু'টি মূলনীতি লক্ষ করা যায়। আর তা হলো, অপরাধ প্রতিরোধ ও সমাজ রক্ষা ৮৬. [06 79781 0০০ 1860, /০ 20৬ 01 1860, 9০০000 497. সি চৌধুরী, বাংলাদেশে মুসলিম আইন , ঢাকা: অরনি প্রকাশনী, ১৯৮৯ খি. পৃ. ৪৬২ ৮. . নারী ও শিশু নির্ধাতন দমন আইন ২০০০ (২০০০ সালের ৮ নং আইন), ধারা ২ (ও)। ৮». 176 7957221 0022 1860, 9০০60 497. //4.1090709071.001)

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.