সম্পাদকীয় আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহ রব্বুল আলামীন সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টিকর্তা তিনিই। তিনি মানুষকে বুদ্ধি ও জ্ঞান দিয়ে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছেন। সেই আশরাফুল মাখলুকাত যাতে এ পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে পথ হারিয়ে না ফেলে সেজন্য তিনি যুগে যুগে নবী ও রসূল পাঠিয়ে সত্য-সঠিক পথ দেখিয়েছেন। তারা মানুষের চলার.যে দিকনির্দেশনা দিয়েছেন তার নামই ইসলাম । মহান আল্লাহ সর্বশেষ নবী ও রসূল মুহাম্মদ স. এর মাধ্যমে সেই ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধানে পরিণত করেছেন। জীবনের অতি ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ অঙ্গন পর্যন্ত এমন. কোন বিষয় নেই যে সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা পাওয়া যাবে না। ইতিহাসের বিভিন্ন পর্ধায়ে মুসলিম উম্মাহ ইসলামের আলোকে তাদের র্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীরন পরিচালনার চেষ্টা করেছে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। সমস্যা সন্কুল এই আধুনিক বিশ্বে মানুষের জীবন যাপন পদ্ধতি এক জটিল রূপ ধারণ করেছে। বিভিন্ন ধর্ম ও জাতি-গোষ্ঠীর জীবনাচার ও জীবন যাপন পদ্ধতি দেখে মনে হয় তারা যেন দিশেহারা হয়ে পড়েছে । অতীতের মত বর্তমানেও ইসলামী চিন্তাবিদগণ বিশ্ববাসীকে ইসলামের আলোকিত পথ দেখানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় “ইসলামী আইন ও বিচার” শীর্ষক জার্নালটি বাংলা ভাষাভাষী মানুষের নিকট জীবন সমস্যার বিভিন্ন দিক বিশেষত ইসলামী আইন ও বিচার সম্পর্কে তার সমাধান তুলে ধরার কাজটি করে যাচ্ছে। ///.10907079091.001)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.