ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ইসলামী আইন ও বিচার বিবাহিতা, তখন তিনি তাকে পরের দিন “রজম' করেন। “আলী রা. যে একথা বলেছিলেন, “আমি তাকে আল্লাহর কিতাবের বিধান অনুসারে বেত্রাঘাত করেছি এবং রসূল স.-এর হাদীস মোতাবিক “রজম"' করেছি” ভার এ কথার অর্থ হলো, অবিবাহিত ব্যক্তিকে বেত্রাঘাত করার নির্দেশ কুরআন দ্বারা প্রমাণিত। আর বিবাহিত ব্যক্তিকে “রজম' করার নির্দেশ হাদীস দ্বারা প্রমাণিত । অতএব হামাদানী গোত্রের মহিলার যখন বিবাহিতা হওয়া প্রমাণিত হয়েছে তখন আমি তাকে 'রজম' করেছি।”* ইমাম তাহাবী র. জাবির রা.-এর সনদে অনুরূপ একটি ঘটনা বর্ণনা করেছেন। একবার এক ব্যক্তি যেনা করেছিল। রসূলুল্লাহ স. প্রথমে তাকে একশত বেব্রাঘাত করেন। কিন্তু পরবীতে রসূলুল্লাহ স. কে জানানো হলো যে, লোকটি বিবাহিত, তখন তিনি তাকে “রজম' করার নির্দেশ দিলেন এবং তাকে “রজম' করা হলো।" অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা সুস্পষ্ট যে, বিবাহিত ব্যতিচারীদের শাস্তি 'রজম'ই, বেত্রাঘাত নয়। আর এর উপরই. ইজমা প্রতিষ্ঠিত। সুতরাং রজমের দলীল দ্বারা বেত্রাঘাতের দলীলসমূহ রহিত হয়ে গেছে। ৩. ব্যভিচারের শাস্তি (হচ্দ) কার্ধকর করার শর্তাবলী ইসলামী আইনে যেনা হলো হন্দ জাতীয় অপরাধ। পৃথিবীর কোন মানুষই এ অপরাধের শাস্তিতে কম-বেশী বা মাফ করার অধিকার রাখে না। মহান আল্লাহ ব্যভিচারদের জন্য “হদ্দ' ঘোষণা দিয়ে মানব জাতির কল্যাণ সাধন করেছেন। ব্যভিচারের অশুভ পরিণতি সমাজব্যবস্থাকে যেমন মারাজ্মক আঘাত হানে, তেমনটি বোধ হয় অন্য কোন অপরাধে নেই। যে সম্প্রদায়ের মধ্যে ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেখানে কারো বংশই সংরক্ষিত থাকে না। একটু চিন্তা করলে দেখা যায়, পৃথিবীর যেখানেই অশান্তি ও অনর্থ দেখা দেয়, তার অধিকাংশ কারণই নারী এবং তারপর অর্থ- সম্পদ। যে আইন নারী ও ধন-সম্পদের সংরক্ষণ সঠিকভাবে করতে পারে এবং তাদেরকে নির্দিষ্ট পরিসরের বাইরে যেতে না দেয়, সেই আইনই বিশ্বশাস্তির রক্ষাকবচ হতে পারে। এ কারণেই ইসলাম ব্যভিচারের শাস্তিকে অন্যান্য অপরাধের চাইতে কঠোরতর করেছে। ইসলামী আইনে ব্যভিচারের শাস্তি সর্বাধিক কঠোর হওয়ায় এই অপরাধ প্রমাণের জন্য শার্তাবলীতেও অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। এই অপরাধ প্রমাণের জন্য চারজন দেখা সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। রসূলুল্লাহ স. বলেন, “সন্দেহের কারণে তোমরা “হদ্দ'কে রহিত করে দাও ।””১ যদিও শর্তসমূহের অনুপস্থিতিতে “হদ্দ' +. প্রীতুক্ত চা প্রার্তক্ ৭৬, ০($৬/৫১১৬০।১১৯ তাফসীরে মাযহাবী, প্রাগুক্ত, খ. ৮, পৃ. ৫২৬ //4.1090709091.001)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।