ব্যভিচার প্রতিরোধে প্রচলিত ও ইসলামী আইন ৫৭ ঘিতীয় দলীল : আলী রা. কৃফায় সুরাহা হামদানী নামক এক মহিলাকে যেনার অপরাধে একশত বেত্রাঘাত করেন এবং শুক্রবার তাকে “রজম' করেন। এরপর বলেন, আমি আল্লাহর কিতাব অনুসারে তাকে বেত্রাঘাত করেছি এবং রসূলুল্লাহ স. এর হাদীস অনুসারে তাকে “রজম' করেছি।" হান্বলীদের দলীলের জবাব প্রথম জবাব: ইমাম আবূ হানীফা, মালিক ও শাফিঈ র. বলেন, 50315 223) 15২৯৬ এ আয়াতটি অবিবাহিতের জন্য নির্দিষ্ট। বিবাহিতের ব্যাপারে মানসূখ বা রহিত। উবাদা ইবনে সামিত ও সালামা ইবনে মুহাব্বাক রা. কর্তৃক বর্ণিত হাদীসের হুকুমও অনুরূপ । অর্থাৎ অবিবাহিতদের জন্য নির্দিষ্ট বা বিবাহিতের ব্যাপারে মানসৃখ । মানসূৃথ হবার দলীল হলো, রসূলুল্লাহ স. মাইয কে 'রজম' করেছিলেন, তিনি গামেদ ও জুহায়না গোত্রীয় দুই মহিলাকেও “রজম' করেছিলেন এবং বিভিন্ন সূত্রে তাদের ঘটনাবলী বর্ণিত হয়েছে। কিন্ত কোন একটি সূত্রেও একথা বর্ণিত হয়নি যে, তাদের কাউকে প্রথমে বেত্রাঘাত করা হয়েছে এবং পরে “রজম' করা হয়েছে। এছাড়া যায়িদ ইবনে খালিদ ও আবু হুরায়রা রা. বর্ণিত হাদীসে রসূলুল্লাহ স. উনাইস রা. কে বলেন, হে উনাইস! তুমি এ ব্যক্তির স্ত্রীর নিকট যাও, সে যদি ব্যভিচারের অপরাধ স্বীকার করে, তবে তাকে “রজম' করো। রসূলুল্লাহ স. তাকে একথা বলেননি, প্রথমে তাকে বেত্রাঘাত কর, পরে তাকে “রজম' করো। আবু ওয়াকিদ আল-লায়ছী রা. বলেন, একবার আমরা “জাবিয়া' নামক স্থানে খলীফা উমর রা.-এর দরবারে অবস্থান করছিলাম । এমন সময় তার নিকট এক ব্যক্তি এসে বলল, হে আমীরুল মুমিনীন! আমার স্ত্রী ব্যভিচার করেছে এবং সে নিজেও তা স্বীকার করেছে। বর্ণনাকারী বলেন, তখন খলীফা আমাকে কিছু সংখ্যক লোকসহ তার নিকট বিষয়টি জানার জন্য পাঠালেন। সে এ বিষয়ে স্বামীর কথাই সত্য বলে স্বীকার করল। আমরা “উমর রা.-এর নিকট সংবাদটি পৌছে দিলে তিনি তাকে 'রজম” করার নির্দেশ দেন। উমর রা. সাহাবীগণের উপস্থিতিতে ব্যভিচারি মহিলাকে শুধু “রজম' করার নির্দেশ দিয়েছিলেন। 'রজম' করার পূর্বে তাকে বেত্রাঘাত করার জন্য নির্দেশ দেননি।* দ্বিতীয় জবাব: আলী রা. হামাদানী গোত্রের এক মহিলাকে প্রথমে বেত্রাঘাত করেছিলেন, তারপর তাকে “রজম' করেছিলেন তার জবাবে আমরা বলতে পারি যে, সম্ভবত তার কারণ ছিল, হামাদানী গোত্রের মহিলা বিবাহিতা ছিল, “আলী রা.-এর কাছে প্রথমে তা প্রমাণিত হয়নি। এ কারণে তিনি তাকে প্রথমে বৃহস্পতিবার বেত্রাঘাত করেছিলেন। কিন্ত পরে তিনি যখন প্রমাণসহ জানতে পারেন যে, সে *. আলু-উক্বাতু ফীল ফিকহিল ইসলামী, প্রাগুক্ত, পৃ. ৮৯ রা প্রাক ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।