ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইসলামী আইন ও বিচার তৃতীয় জবাব: খারিজীদের দাবি, যেনার ব্যাপারে কুরআনের বিধান হচ্ছে আম (০) কিন্ত্র এটাকে নির্দিষ্ট করা কুরআনের নির্দেশনার বিপরীত। তাদের এ দাবি অজ্ঞতামূলক ও অযৌক্তিক। কেননা আল-কুরআনে অসংখ্য বিধান “আম' ভাবে এসেছে, আর সুন্নাহ সেটাকে “খাস' করেছে। যেমন চুরির আয়াত। এটি “আম', যদি কেউ তুচ্ছ জিনিস যেমন পয়সা,সুচ ইত্যাদি চুরি করে তবে খারিজীদের দাবি অনুযায়ী তার হাত কাটতে হবে। কিন্তু কী পরিমাণ সম্পদ চুরির জন্য হাত কাটা যাবে তা সুন্নাহ নির্ধারণ করে দিয়েছে। আর তা হচ্ছে রসূলুল্লাহ স.-এর বাণী “এক দীনার বা দশ দিরহাম ছাড়া চোরের হাত কাটা যাবে না।” ৬৯ তৃতীয় অভিমত: একশ বেত্রাঘাত ও 'রজম' বিবাহিত পুরুষ ও নারী যেনা করলে তাদের শাস্তি প্রসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, হাসান ও ইবনে মানজার র. বলেন, সুরাতুন নূরের ইনং আয়াত অনুসারে অপরাধীকে প্রথমে বেত্রাঘাত করা হবে। অত:পর তাদেরকে “'রজম' করা হবে। আলোচ্য আয়াত শুধু অবিবাহিতদের ক্ষেত্রে নির্দিষ্ট নয়, আর মানসূথ বা রহিতও নয়। অন্র আয়াতে যে বেত্রাঘাতের কথা উল্লেখ করা হয়েছে, তা 'হাদ্দ'” এর অংশ বিশেষ, পূর্ণ “হদ্দ' নয়। “হ্দ'-এর আর এক অংশ হাদীসে উল্লেখ করা হয়েছে। অতএব যেনাকারী অবিবাহিত হলে একশ বেত্রাঘাত করতে হবে এবং তাকে এক বছরের জন্য নির্বাসনও করতে হবে। আর বিবাহিত হলে একশত বেত্রাঘাত করতে হবে এবং পরে তাকে “রজম'ও করতে হবে। নির্বাসন করা সম্পর্কিত হাদীসে যেমন আলোচ্য আয়াতের সাথে কোন বিরোধ নেই বরং হাদীস আয়াতের সম্পূরক, অনুরূপভাবে 'রজম" সম্পর্কিত হাদীস ও আয়াতের সাথে কোন বিরোধ নেই বরং এক্ষেত্রেও হাদীস আয়াতের সম্পূরক। অতএব আয়াত ও হাদীস উভয়ের ওপর আমল করা ওয়াজিব |” ইমাম আহমদ ইবনে হাম্বল র. স্বীয় মতের সপক্ষে নিম্নের দলীলসমূহ উপস্থাপন করেন। প্রথম দলীল: উবাদা ইবনে সামিত রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “অবিবাহিত পুরুষ অবিবাহিতা মহিলার সাথে ব্যভিচার করলে তাদের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত ও একবছরের জন্য নির্বাসন করতে হবে। আর বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলার সাথে ব্যভিচার করলে তাদেরকে একশত করে বেত্রাঘাত ও 'রজম' করতে হবে ।”১ ৬৯. ৯৯1১১ 5১১০ 91 75১ এঠ 3 ১৪] &5৪ ১ শারহ ফাতহিল কাদীর, প্রাক, থ. ৪, পৃ. ২১১; যৌলিক সমস্যা সমাধানে ইসলামী আইন, প্রাগুক্ত, পৃ. ২১১ *. ইবনে হাজার আল-আসকালানী, ফাতহুল বারী, রিয়াদ: দারুল ইফতা, ১৪০১ হি. খ. ১২, পু. ১১৯; আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ, তা. বি. খ. ১, পৃ. ১২১ ইবনে কুদামা, আল- -মুগনী, রিয়াদ: মাকতাবাতুর রিয়াদ, ১৪০১ হি. খ. ১০, পৃ. ১২০ ৯. ৯১ 495 এ এও এ 0০ ৮৯১৪০ 3 44০ এ ৪ 5 তাফসীরে-মাযহারী, প্রীগুক্ত, খ. ৮, পৃ. ৫১৭ ///.1090709071.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।