ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪৯ ইসলামী আইন ও বিচার করে। এরপর ইসলাম মানুষের স্বাভাবিক প্রয়োজন তথা জৈবিক চাহিদা পূরণের পথকে সুগম ও সহজ করেছে। ইসলাম মানুষের প্রাকৃতিক প্রয়োজন ও স্বাভাবিক ঝৌক প্রবণতাকে অধিক গুরুতু দেয়। বরং মানব সমাজের প্রসার ও শীস্তি-সমৃদ্ধির জন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক ও মিলনকে পবিত্র বললে ঘোষণা করেছে। ষিনি মানুষের মধ্যে জৈবিক প্রবণতা ও শক্তি দিয়েছেন, সেই মহান আল্লাহ তাদের জন্য সুনির্দিষ্ট বিধান দিয়েছেন। এজন্য মানুষের স্বাভাবিক চাহিদা দমন করা নয়, বরং সেগুলোকে নিয়ন্ত্রিত করাই ইসলামের কাম্য । কেউ এক স্ত্রীতে তৃপ্ত না হলে চারটি পর্যন্ত বৈধ স্ত্রী রাখার সুযোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মনের মিল না হলে স্বামীর জন্য তালাক ও স্ত্রীর জন্য “থুলা'র সুযোগ রয়েছে। আর অমিলের সময় পারিবারিক সালিশ থেকে শুরু করে আদালত পর্যস্ত আপীল করার পথ উন্মুক্ত রাখা হয়েছে। এর ফলে দু'জনের মধ্যে সমঝোতা হয়ে যেতে পারে, নয়তো স্বামী-স্ত্রী পরস্পরের বন্ধন মুক্ত হয়ে নিজেদের ইচ্ছে মতো অন্য কোথাও বিয়ে করতে পারে। তারপর ইসলাম সমাজ থেকে এমন সব কার্যকারণ নির্মল করে দেয় যেগুলো যিনার আগ্রহ ও সৃষ্টি করে। ফৌজদারী আইনে শাস্তি প্রদানের পূর্বে নারী-পুরুষের অবাধ বিচরণ এবং নারীদের সাজ-সঙ্জা করে বাইরে বের হওয়া বন্ধ করা হয়। ঘরের বাইরে চলার পথে নারী- পুরুঘদেরকে দৃষ্টি নিয়ন্ত্রিত করার হুকুম দিয়ে চোখকে প্রহরাধীন রাখা হচ্ছে, যাতে দৃষ্টি বিনিময় সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টি এবং সৌন্দর্যের প্রতি আকর্ষণ কামচর্চায় পৌছতে না পারে। ভিতর-বাইরের যাবতীয় সংশোধন ব্যবস্থা অবলম্বন করা সত্তেও যেসব দুষ্টু প্রকৃতির লোক বৈধ সুযোগ বাদ দিয়ে অবৈধ পথ অবলম্বন করে নিজের প্রবৃত্তির কামনা পূর্ণ করার উপর জোর দেয়, তাদেরকে চরম শাস্তি দেবার সাথে সাথে বহু সংখ্যক লোকের মানসিক অবস্থার সংশোধনের লক্ষে ই এ শাস্তির বিধান দিয়েছে । এ শাস্তি নিছক একজন অপরাধীর শাস্তি নয় বরং এটি একটি কার্যকর ঘোষণা যে, মুসলিম সমাজ ব্যভিচারীদের অবাধ বিচরণস্থল নয়। ১. ব্যভিচারের ভয়াবহতা ও পরিণাম সম্পর্কে সতকীকরণ ইসলামের দৃষ্টিতে ব্যভিচার কবীরা গুণাহসমূহের অন্যতম। আল্লাহ তাআলা ব্যভিচারকে অশ্লীল কাজসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে বর্ণনা করেছেন এবং একে অতি গর্হিত পন্থা আখ্যা দিয়েছেন, “তোমরা অবৈধ যৌন-সংযোগের কাছেও যেও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ ।”২ এ আয়াতে বলা হয়েছে- যিনার কাছেও যেয়ো না। এর অর্থ হলো, যিনার প্রাক্কালীন কার্যাবলী এবং যিনা সহজ ও সম্ভব করে যে কার্যাবলী তা তোমরা নিজেও করো না এবং সমাজেও হতে দিও না ।১5 ৯. আল-কুরআন,১৭:৩২ ১৬০ ৮০4১ 2৮৯৬ 05 44 5700 15%98 % ১০. মুফতী মুহাম্মদ শফী, যাআরিফুল কুরআন, দিল্লী: ইতিকাদ পালশিকেন্স হাউজ, ১৯৯৩ খরি., খ. ৫,পৃ. ৪৬৩ ড///54.1029078991-001

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।