ইসলামী আইনে তাষীর : ধরন ও প্রকৃতি ৩৫ ৯. বেত্রাঘাত তাষীরী শাস্তি হিসেবে বিচারক আসামীকে বেত্রাঘাতের নির্দেশ দিতে পারবেন। কেননা বেত্রাঘাত দ্বারা আসামীকে একমাত্র শিষ্টাচার শিখানো এবং সংশোধন করা উদ্দেশ্য। এটি কুরআন ছারা সাব্যস্ত। যেমন আল্লাহ তাআলা স্ত্রী অবাধ্য হলে পুরুষদেরকে তাদের স্ত্রীদের শিষ্টাচার শেখানোর জন্য বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন।*" এজন্য আসামীকে বেত্রাঘাত করার ব্যাপারে সকল ইমাম একমত্য পোষণ করেন। তবে তাকে কয়টি বেত্রাঘাত করতে হবে এ নিয়ে ইসলামী আইনবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাদের কেউ কেউ তিনটি অথাব দশটি বেত্রাঘাত করার কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন, দশের উর্ধে বেত্রাঘাত করা যাবে না।*” তবে ইমাম আবু হানীফা, ইমাম মুহাম্মদ ও ইমাম শাফিঈর মতে, ৩৯টির উর্ধে বেত্রাঘাত করা যাবে না। কেননা হাদীসে বর্ণিত আছে, রসূলুল্লাহ স. বলেছেন, “যে অপরাধে হন্দ নেই, তাতে যে ব্যক্তি হাদ্দ পরিমাণ শাস্তি দেবে সে সীমালংঘনকারী হিসেবে বিবেচিত হবে”।৭» ফকীহগণের মতে, হন্দের সর্বনিয় পরিমাণ হলো চল্লিশ বেত্রাঘাত । এজন্য বেত্রাঘাতের ক্ষেত্রে চল্লিশের নীচে ৩৯ বেত্রাঘাত তাবীরের সর্বোচ্চ সীমা । এটি ছড়ি, বেত্র, হাত ও জুতা দ্বারা মারা যেতে পারে ।১ উপসংহার ইসলামী শরীয়তে মানুষের দীন, বংশ, বিবেকবুদ্ধি, ধনমাল এবং ইজ্জত-আবরু-এ পাচটি মৌলিক বিষয় সংরক্ষণ ও এর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কৃত অপরাধের বিরুদ্ধে শাস্তিদানের চূড়ান্ত বিধান প্রবর্তিত হয়েছে। ইসলামী শান্তি বিধানের মধ্যে তাষীর একটি অন্যতম অপরাধ প্রতিরোধক বিধান। তাষীর পর্যায়ের শাস্তিসমূহের ক্ষেত্র বিশাল। এটি নির্দিষ্ট কোন একক শাস্তির সাথে সম্পৃক্ত নয়। এক্ষেত্রে বিচারক আসামীকে যে কোন ধরনের শাস্তি দিতে পারেন। অবশ্য তা কৃত অপরাধের সাথে «", আল-কুরআন, ৪ : ৩ ১৪০ 0৬ ০১১১০৭১ ৮০। ক ০১১১৯১০১১৮৬ ০১১১৬ ০৯৪৪০ 595 1৯৩৮০ 04 এ]। 01 ১৬০ ০৪০15 ৭৮ ইব কুদামা, আল-মুবগনী ফীল ফিকৃহ, বৈরূত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ২০০৩, খ. ১০, পৃ. ৩৪৭ ৯" আল-বায়হাকী, আস-সুনাতুল কৃবরা, তা, বি. খ. ...... পৃ... . ড. আহমাদ আলী, ইসলামের শান্তি বিধান, প্রাুভ, পৃ. ৩১৫-৩১৬; মৌলিক সমস্যা সমাধানে ইসলামী আইন, প্রাগুক্ত, পৃ. ১০৮; আল-বাদাইউস সানাঈ, প্রাণুক্ত, খ. ৭, পৃ. ৬৪-৬৫? ইবনে কুদামা, আল-সুগনী ফীল-ফিক্হ, প্রাণুক্ত, খ. ১০, পৃ. ৩৪৭ ///.10707079071.001)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।