৩২ ইসলামী আইন ও বিচার ৪. তিরস্কার ও ভর্হসনা সাধারণ অপরাধ তথা গালি-গালাজ, অশালীন ও অভদ্বোচিত আচরণের জন্য কেউ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে বিচারক এ মামলায় তাযীরী শাস্তি হিসেবে অপরাধীকে আদালতে তলব করে তিরস্কার ও ধমক দিতে পারবেন । তবে এ ধরনের ভর্তসনা বা তিরস্কারের শর্ত হলো, তা অবশ্যই কথাসর্বস্ব না হয়ে অর্থবহ হতে হবে। এ ধরণের কৃত অপরাধের মাত্রা বুঝে বিচারক তার সুবিবেচনায় অন্য শাস্তিও দিতে পারবেন। তবে এ ধরণের মামলার আসামী যদি সমাজের উচ্চপদস্থ গণ্য- মান্য ব্যক্তির সাথে অসৎ আচরণ করে তাহলে বিচারক অপরাধীকে তিরস্কারের পরিবর্তে কঠিন শাস্তি দিবেন, যাতে অপরাধী পরবর্তীকালে এধরণের কাজে লিপ্ত না হয়। তবে এ ক্ষেত্রে লঘু শাস্তি দেয়াই সমীচীন। যেমন হাদীসে বর্ণিত হয়েছে যে, আব্দুর রহমান ইবনে আউফ একব্যক্তির সাথে ঝগড়া করতে গিয়ে এক পর্যায়ে “হে কৃষ্মাঙ্গের ছেলে, বলে গালি দিলেন। এতে রসূলুল্লাহ স. রাগান্বিত হয়ে বললেন, কৃষ্ণাঙ্গের ছেলের উপর শ্বেতাঙ্গের ছেলের কোন অসংগত অধিকার নেই।”* একবার আবু যার রা. জনৈক ব্যক্তিকে তার মায়ের নাম ধরে গালি দিচ্ছিলেন, রসূল স. তা শুনে তাকে বললেন, হে আবূ যার! তুমি অপমান করছো । তোমার মধ্যে তো দেখছি জাহিলিয়াতের আচরণ রয়ে গেছে। এ হাদীস থেকে প্রতীয়মান হয় যে, অপরাধীকে শাস্তি হিসেবে তিরস্কার অথবা ধমক প্রদান করা যেতে পারে। €. মালামাল ক্রোক ও বাজেয়াণ্করণ তাষীরী শাস্তি হিসেবে বিচারক অপরাধীর অর্থ-সম্পদ এক নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আটক করার নির্দেশ দিতে পারেন, যাতে আসামী সংশোধন হওয়ার সুযোগ পায় । সে সংশোধিত হলে বিধান অনুযায়ী তার সম্পদ তাকে ফেরত দিতে হবে। এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া যাবে না। তবে অপরাধীর সংশোধন হওয়ার ব্যাপারে প্রশাসন 2578855551587581555588% ইসলামী আইনজ্জ অভিমত দিয়েছেন।*১ যেমন ইমাম আরু ইউসুফ র. এর মতে, বিচারক তাবীরী শাস্তি হিসেবে অপরাধীর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন।২ ৩৯. প্রাগুক্ত ০. প্রাগুক্ত, পৃ. ৭০৩ *. আল-বাহরুর রায়িক, প্রার্ুক্ত, খ. ৫, পৃ- ৪২; ড. আহযদ আলী, প্রাগুক্ত, পৃ. ৩২১ *২. ইবনে কাইয়িম আল-জাওযিয়্যাহ, আত-তুরুকুল হুকুমিয়্যাহ,. কৈূত : দারুল কুতুব আল- ইলমিয়্যাহ, তা. বি, পৃ. ২৯১ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।