ইসলামী আইনে তাষীর : ধরন ও প্রকৃতি ৩১ বসরায় নির্বাসন দিয়েছিলেন এবং তার সাথে উঠাবসা করতে জনগণকে নিষেধ করেন।” অপরাধীকে নির্বাসন স্থলে কারারুদ্ধ করে রাখতে হবে কিনা- এ বিষয়ে মুসলিম আইনবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল ফিকহবিদের মতে এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নির্বাসন স্থলে বন্দী করে রাখার কোন প্রয়োজন নেই। তবে তার উপর সার্বক্ষণিক নজরদারী করতে হবে, যাতে সে নিজ দেশে ফিরে আসতে না পারে। এটি শাফিঈ ও হাম্বলীদের অভিমত । মালিকী মাযহাব মতে উক্ত অপরাধীকে নির্বাসনস্থলে বন্দী করে রাখতে হবে ।৬ ৩. কারারুদ্ধ করা তাষীরী অপরাধের পরিপ্রেক্ষিতে বিচারক অপরাধীকে কারাদণ্ড দিতে পারেন। কখনো এই কারাদণ্ড বিনাশ্রম হতে পারে অথবা সম্রমও হতে পারে। আবার এ কারাদণ্ড যাবজ্জীবন অথবা মেয়াদীও হতে পারে ।০ যদি অপরাধীকে কারাগারে বন্দী করে না রাখা হয় তাহলে সমাজে আরো বিশৃঙ্খলা ঘটতে পারে অথবা তার কার্যকলাপে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠতে পারে। এক্ষেত্রে বিচারক তাকে জেল হাজতে পাঠাতে পারবেন। ফলশ্রুতিতে অপরাধী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে কারাজীবনের দুঃসহ কষ্টের কথা স্মরণ করে কোন অপরাধে লিপ্ত হওয়া থেকে বিরত থাকবে । এ জন্য কারাগারের অভ্যন্তরীণ পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যে, যাতে কয়েদীরা সেখানে অবস্থান করে তাদের অপরাধী জীবন থেকে মুক্তি পেয়ে বিশুদ্ধ জীবনের প্রতি ধাবিত হয়। সুতরাং কারাগারে বন্দী করা অথবা আটকাদেশ হিসেবে তাবীরী শাস্তিকে কার্যকর শাস্তি হিসেবে ইসলামী আইনজ্ঞগণ মনে করেন। আর এ বিষয়ের উপর আলিমগণের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। রসূল স. মদীনায় কিছু সংখ্যক ব্যবসায়ীকে তাদের অর্থনৈতিক কাজের জন্য আটকাদেশ দিয়েছিলেন। অনুরূপভাবে উমর রা.ও হুতাইয়াকে তার উপহাস ও তিরস্কারের জন্য কারাগারে বন্দী করে রেখেছিলেন।' তবে এ বন্দিত্বের সময় কত হবে এ নিয়ে ফকীহগণের মধ্যে মতভেদ রয়েছে। তাদের কেউ কেউ বলেন, অপরাধ খুব লঘু হলে সর্বনিয় কারাবাসের সময় হবে একদিন। আর সর্বোচ্চ পরিমাণ ৬ মাসের বেশি যেন না হয়। কেউ কেউ বলেন, ১ বছর। তবে গ্রহণযোগ্য মত হলো, কত সময় কারাদণ্ড হবে তা কৃত অপরাধের প্রকৃতি বিবেচনায় এনে বিজ্ঞ বিচারক নির্ধারণ করবেন।* ৬. ড. আব্দুল আযীয আমির, আত-তাষীর, প্রাগুক্ত, পৃ. ৩৩৮ ৬. আত-তাশরীউল জিনাঈ, প্রাণ্ক্ত, খ. ১, পৃ. ৬৯৬ » প্রাক, পৃ. ৬৮৯ ৬৭, ড. আব্দুল আবীয আমির, আত-তা'ধীর, প্রাগুক্ত, পৃ. ৩৩৮ ৩৮. আত-তাশরীউল জিনাঈ, প্রাপক, খ. ১, পৃ. ৬৯৪ ///.10907079091.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।