৩০ ইসলামী আইন ও বিচার জাতীয় এঁক্য ও শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনের তাকিদে তাষীর স্বরূপ অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া বৈধ ।* এ বিষয়ে হানাফী মাযহাবের মূলনীতি হলো, যে সমস্ত অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড নয় সে সমস্ত অপরাধ যদি কোন ব্যক্তি বারবার করে তাহলে বিচারক তাকে মৃত্যুদণ্ডে দপ্তিত করতে পারবেন। অনুরূপভাবে কোন নির্দিষ্ট শাস্তি বা হন্দ এর পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন হলে বা তাতে কল্যাণ নিহিত মনে করা হলে বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারবেন। কেননা নবী স. ও সাহাবীগণ কর্তৃক এ ধরনের অপরাধে দোষী ব্যক্তিদেরকে মৃত্যুদণ্ড দেয়ার অনেক দৃষ্টান্ত হাদীসে বিদ্যমান রয়েছে। এ ধরনের মৃত্যুদণ্ডকে রাজনৈতিক হত্যা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে ।* অনুরূপভাবে চুরির শাস্তি হলো, হাতকাটা । কিন্তু চোর যদি একাধিকবার চুরি করে তাহলে একাধিকবার তার হাত কাটা সম্ভব নয়। এজন্য বিচারক সামাজিক প্রয়োজনে বারবার চুরি করার কারণে চোরকে সর্বোচ্চ তাবীর হিসেবে মৃত্যুদণ্ড দিতে পারবেন। অথবা কোন সন্ত্রাসীর বারবার সন্ত্রাসের ফলে সমাজের নিরাপত্তা বিদ্বিত হতে থাকে তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে ।২ ২. নির্বাসন দেয়া তাষীরী অপরাধের কারণে বিচারক অপরাধী বা দোষী ব্যক্তিকে তাষীর হিসেবে এক নির্দিষ্ট মেয়াদ পর্যস্ত দেশ থেকে বহিষ্কার অথবা নির্বাসন দিতে পারেন। কেননা রসূলুল্লাহ স. তাবীরী অপরাধের কারণে বেশ কিছু লোককে নির্বাসন দিয়েছিলেন। তিনি মেয়েদের বেশধারী নপুংসকদেরকে মদীনা থেকে বহিষ্কার করেছিলেন এবং তাদের সম্পর্কে বলেছিলেন, “তোমরা তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও।” অনুরূপভাবে উমর রা. মহিলাদেরকে ফিতনায় ফেলার কারণে নাসর ইবনে হাজ্জাজকে বসরায় নির্বাসনে পাঠিয়েছিলেন এছাড়া তিনি সুবাইগ নামক জনৈক সম্পর্কে উত্তট প্রশ্ন করার কারণে কারাগারে বন্দী করেছিলেন এবং পরপর বেত্রাঘাত করেন। অবশেষে তিনি তাকে ইরাকে নির্বাসন দেন। কেউ কেউ বলেন, তিনি তাকে ৬. ইবনুন নুজাইম, আল-বাহরুর রায়েক, তা. বি. খ. ৫, পৃ. ১২৩ ড. আহমদ আলী, প্রাক, পৃ. ৩১৪ ০১, ইমাম ইবনে তার়মিয়্যা, আস-সিয়াসাহ আশ শারইয়্যাহ, বৈরুত: দারুল কিতাব আল-আরাবী, ২০০১, পৃ- ১১৪; আত-তাশরীউল জিনাঈ, খ. ১, পৃ. ৬৮৮ ০. আত-তাশরীউল জিনাঈ, প্রাপক, খ. ১, পৃ. ৬৮৯ হাশিয়াতু ইবনে আবিদীন, তা. বি. খ. ৩, পৃ. ২৬০; আবুল আব্বাস আর রামলী, নিহায়াহুল মুহতাজ ইলা শারহিল মিনহাজ, খ. ৮ (মিসর: মুস্তাফা আল-বাবী আল-হালাবী, তা.বি.), পৃ. ২০ ০০. ইবনে হাজার আল-আসকালানী, ফাতহুল বারী, তা. বি. খ. ১২, পৃ. ১৬০ //4.10907079091.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।