ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ইসলামী আইন ও বিচার ৩. সাধারণ মানুষের জন্য তাধীর সাধারণ মানুষ যদি হদ্দ জনিত অপরাধ ব্যতীত অন্য কোন অপরাধ করে তাহলে তাদের উপর তাধীরী শাস্তি প্রয়োগ করা হবে । তাদের তাষীর হলো, বিচারক তাদেরকে নোটিশ করে আদালতে তলব করবেন, বন্দী করবেন এবং শান্তির বিধান করবেন।২১ তাবীর পর্যায়ের অপরাধ ইসলামী আইনের দৃষ্টিতে হদ্দ ও কিসাস ভুক্ত নির্দিষ্ট অপরাধ ব্যতীত অরশিষ্ট সব অপরাধই তাষীরী অপরাধ। এ অপরাধগুলোর কয়েকটি ধরণ রয়েছে । যেমন, ক. কর্তব্য পালন কিংবা ওয়াজিব আদায়ে অবহেলা ।২২ যেমন, সালাত পরিত্যাগ করা, যাকাত আদায় না করা, সামর্থ্য থাকা সত্তেও পাওনা পরিশোধ না করা, আমানত আদায় না করা, অপহৃত সম্পদ ফিরিয়ে না দেয়া, পণ্যের ক্রুটি প্রকাশ না করা । খ. অশ্রীল ভাষা প্রয়োগ ও গালিগালাজ করা ।২৩ যেমন, কোন মুসলিমকে কাফির ও ফাসিক বলে গালিগালাজ করা, অথচ সে কাফিরও নয় এবং ফাসিকও নয়। কোন মুসলিমকে ইহুদী ও খ্রিষ্টান বলে সম্বোধন করা, হিজড়া বলে কাউকে গালি দেয়া, হে পাপী, হে মুনাফিক, হে মদখোর, হে দাইউস, হে আত্মসাৎকারী ইত্যাদি ভাষায় গালি দেয়া অথবা কাউকে বলদ, জুয়াড়ী, বেনামাধী বলা এবং সর্বপ্রকার অশ্রীল ভাষায় গালি দেয়া । গ. নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া ।২৪ যেমন, বেগানা মহিলাকে চুম্বন করা, পর-নারীর সাথে নির্জনে সময় কাটানো, প্রাণীর সাথে সংগম করা, খাদ্যে ভেজাল দেয়া, মাপে কম দেয়া, খাদ্য দ্রব্য গুদামজাত করা, প্রতারণা করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, দুর্নীতি করা, দায়িত্ব পালনে ফাঁকি দেয়া, সুদ খাওয়া, ঘৃষ দেয়া, ঘৃষ খাওয়া, সমকামিতা, মদ ও জুয়ার আসরে যোগদান করা, নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করা, ব্যভিচার ব্যতিরেকে কাউকে অন্য কোন অপরাধের অপবাদ দেয়া, বিনা কারণে কাউকে অপমান ও অপদস্ত করা, মিথ্যা মামলা করা, গোয়েন্দাগিরী করা, অন্যায়ভাবে মামলায় জড়িয়ে মানহানী করা, আদালত অবমাননা করা, কাউকে অন্যায়ভাবে মারধর করা, ন্যায় কাজে বাধা দেয়া, অধিকার খর্ব করা, ন্যায়পন্থী সরকারের ন্যায় সংগত কাজে বাধা সৃষ্টি করা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এক কথায় হন্দ ও কিসাসজনিত অপরাধ ছাড়া অবশিষ্ট সকল ধরনের অপরাধ তাষীর পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে ।২৫ ২. আল-ফাতাওয়া আল-হিন্দিয়যাহ, প্রাগুক্ত, খ. ২, পৃ. ১৮৪-১৮৮ ৯. প্রাগুক্ত, পৃ. ১৮৬) ড. আহমদ আলী, ইসলামের শাস্তি আইন, প্রাণুক্ত, পৃ. ৩১২-৩১৩ ২. আল-ফাতাওয়া আল-হিন্দিয়াহ, প্রাগুক্ত, খ. ২, পৃ. ১৮৫-১৮৬ ২. প্রাপ্ুক্তঃ ড. আহমদ আলী, প্রাপ্ুক্ত, পৃ. ৩১২-৩১৩ ২৫ 14121)0002 7311) 1৬019810760, 7772 0০70619০720 £7%2776 15107210 072728701 1077 (7006:৬/৮45/.5100101001000-0010). //4.10707079091.001)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।