ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٦٢
📝 نص 📖 PDF

ইসলামী আইনে তাখীর : ধরন ও প্রকৃতি ২৭ বিনা কারণে রমযানের রোযা না রাখা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ ও যাকাত আদায় না করা অথবা এমন কোন অশ্লীল কাজ করা ইসলামী শরীয়তে যার কোন সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই। এক্ষেত্রে বিচারক অপরাধীকে কুরআন ও সুন্নাহর আলোকে শাস্তি প্রদান করবেন। আল্লাহর বিধান লংঘনজনিত অপরাধে যে অপরাধী হবে জজ বা ম্যাজিস্ট্রেট তার তাষীরকে মওকৃফ করবেন না। তবে বিচারক যদি মনে করেন, অপরাধী তাষীর ছাড়াই সংশোধিত হয়ে যাবে তাহলে তাকে শাস্তি না দিয়ে ক্ষমাও করতে পারেন ।১৭ (দুই) বান্দার অধিকার ক্ষু্নকরণজনিত অপরাধের তাষীর: বান্দার অধিকার ক্ষুগ্রকরণ অপরাধ বলতে বুঝায় মানহানি করা বা কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা ইত্যাদি। এক্ষেত্রে আদালতে মামলা দায়ের না হওয়া পর্যস্ত বিচারক অপরাধীকে কোনরূপ শাস্তি দিতে পারবেন না। এ প্রকারের তাবীর মূলত: ক্ষতিহস্ত পক্ষের ইচ্ছার উপর নির্ভরশীল । ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে মামলা দায়ের করতে পারে, এমনকি মামলা দায়ের করার পরও তা প্রত্যাহার করতে পারে অথবা অপরাধীকে ক্ষমা করে দিতে পারে ।১৮ উল্লিখিত দুই প্রকার তাষীর ছাড়া অপরাধীর অবস্থাভেদে তাষীর আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে । যেমন: ১. সম্্রান্ত শ্রেণীর জন্য তায়ীর ২. উচ্চ শ্রেণীর লোকদের জন্য তাষীর এবং ৩. সাধারণ মানুষের জন্য তাষীর। ১. সন্ান্ত শ্রেণীর জন্য তাষীর সন্তান্ত শ্রেণীর তাষীর বলতে বুঝায় “আলিম, ফকীহ ও সাইয়্যিদ বংশীয় লোকজন। এ শ্রেণীর লোক যদি হদ জনিত অপরাধ ব্যতিরেকে অন্য কোন অন্যায় বা অপরাধ করে তাহলে তাদের ক্ষেত্রে তাষীরী শাস্তি প্রয়োগ করা যাবে । তাদের ক্ষেত্রে তাষীর হলো, বিচারক ডেকে অথবা নোটিশ দিয়ে উক্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিবেন। এ নির্দেশ হবে শুধু সতককীকরণ। আর এটিই হবে তাদের ক্ষেত্রে তাষীর 1১৯ ২. উচ্চ শ্রেণীর লোকদের জন্য তাবীর | আমীর-উমারা, ধনী, বণিক, নেতা-সরদার, চৌধুরী, জমিদার এক কথায় প্রভাবশালী ব্যক্তিবর্গ এ শ্রেণীর অন্তর্ভুক্ত । তারা যদি হন্দ জনিত অপরাধ ব্যতীত অন্য কোন অপরাধ করে তাহলে তাদের তাবীর হলো, বিচারক তাদেরকে নোটিশ করবেন এবং আদালতে তলব করে কাঠগড়ায় দীড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করবেন ।২০ ১৭, ড. আব্দুল আমীয আমির, আত-তাবীর, প্রাণুক্ত, পৃ. ৫২ ৯৮. প্রাণুক্ত, পৃ. ৫৩ ৯. ফাতাওয়া ওয়া মাসাইল, প্রাপক, খ. ৫, পৃ. ৩৪৫ ২০. প্রাগুক্ত ///.1090709071.00])

— صفحة ٢٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.