২৬ ইসলামী আইন ও বিচার আর তাবীরী অপরাধের শাস্তি বিচারক ইচ্ছে করলে ব্যক্তি বিশেষে মওকুফ করতে পারেন। এটি তার উপর নির্ভর করবে 1১ . হদ্দ এর ক্ষেত্রে আসামী তার স্বীকারোক্তি বা জবানবন্দী ফিরিয়ে নিতে পারে । এটি বিধিসম্মত। কিন্ত্ী তাবীরের ক্ষেত্রে আসামী তার স্বীকারোক্তি ফিরিয়ে নিলেও তাবীরের বিধান বলবৎ থাকে। শাস্তি মওকুফ হবে না।১*২ .. হন্দ অপ্রাপ্ত বয়স্কদের উপর প্রযোজ্য হয় না। আর তাষীর অপ্রাপ্ত বয়স্ক ও পাগলের উপরও কার্যকর হয়ে থাকে । এমনকি আসামীর সামান্যতম হুশ বা জ্ঞান আছে অর্থাৎ পুরোপুরি পাগল নয় এমন আসামীর উপরও তাষীর প্রয়োগ করা যাবে। কেননা তাষীরের অর্থ হলো, শিষ্টাচার শিক্ষাদান। আর আসামীকে শিষ্টাচার শিক্ষা দেয়ার জন্য যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ।৯ . মানুষের শ্রেণীভেদে তাষীরের শাস্তির মধ্যে তারতম্য ও স্রাস-বৃদ্ধি হয়ে থাকে। পক্ষান্তরে হদ্দ এর ক্ষেত্রে বেশ-কম করা সম্ভব নয়। হনদ্দ কার্যকর করার ব্যাপারে আশরাফ-আতরাফ, উচু-নিচু, আমীর-ফকীর, শিক্ষিত- অশিক্ষিত, রাজা-প্রজা, আরব-অনারব সবাই সমান ।১৪ . তাবীরের মামলা জজ, ম্যাজিস্ট্রেট বা বিচারকের নিকট পৌঁছার পরও সুপারিশ করা অথবা ক্ষর্মা করার অবকাশ থাকে। কিন্তু হদ্দের বিষয়টি এ থেকে সম্পূর্ণ আলাদা । কেননা হন্দ সংক্রান্ত অপরাধের মামলা দায়ের করার পর এতে কোন সুপারিশ বা ক্ষমা করার কোন অবকাশ থাকে না।* . হদ্দ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কেবল উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তি দ্বারা প্রমাণিত হয়ে থাকে কিন্ত তাষীর সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তি ব্যতীত শপথ, ও গণসাক্ষ্য ছারাও প্রমাণ করা যায় ।৯ প্রকারভেদ অপরাধ হিসেবে তাষীর সাধারণত: দুইপ্রকার। যেমন: (এক) আল্লাহর অধিকার লংঘনজনিত অপরাধের তাষীর: আল্লাহর অধিকার লংঘনজনিত অপরাধ বলতে বুঝায়, যেমন সুস্থ সবল হওয়া সত্ত্বেও নামায না পড়া। ১. আত-তাশরীউল জিনাঈ,প্রাপ্তক্, খ. ১, পৃ. ৬৮৭; হাশিয়াতু ইবনে আবিদীন, প্রাণ্কত, খ. ৩, পৃ. ১৮৪ ৯. ড. আব্দুল আযীয আমির, আত-তা'বীর, প্রাপ্ুক্ত, পৃ. ৬৪-৬৫ গিরি প্রাণ্ুক্ত - ১৪ প্রার্ক্ত ১. প্রীশুক্ত, পৃ. ৬২ ১, আল-ফাতাওয়া আল-হিনদিয়্যাহ, প্রাগুক্ত, ঘ. ২, পৃ. ১৬৫; ড. আহমাদ আলী, ইসলামের শাস্তি আইন, প্রাগুক্ত, পৃ. ২৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।