ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩১ জুলাই-সেপ্টেম্বর : ২০১২ ইসলামী আইনে তাষীর: ধরন ও প্রকৃতি মো: আমিরুল ইসলাম* সারসংক্ষেপ * ইসলাম আলাহ প্রদত এক অনন্য জীবন ব্যবস্থা । বিশ্ব শাস্তি প্রতিষ্ঠা, অন্যায়- অবিচার, জুলুম-নি্াঁতন এবং অপরাধ প্রবণতা থেকে মুক্তির জন্য ইসলাম মানবতাকে সন্ধান দিয়েছে এক শ্রেষ্ঠ পথ-নিদের্শনার। ইসলামের এ পথ-নিদের্শনায় সমাজ থেকে অপরাধ দূরীকরণের জন্য বৈষয়িক বা পারলৌকিক শাভির বিধান-ই শুধু বত হয়নি; বরং মানব সমাজকে অপরাধসুক্ত করার জন্য দণ্ডবিধি কার্কর করার নিদের্শ দেয়া হয়েছে । ইসলামের এ দর্ডবিধি অপরাধ প্রতিরোধক । আল্লাহ এ দবিধি প্রবর্তন করেছেন তীর ঘোষিত নিষিদ্ধ কাজ ও আদিই কাজ না করা থেকে মানুষকে বিরত রাখার মহান লক্ষ্যে । এজন্য আল-কুরআনে কিছু কিছু অপরাধের হন্দ বা সুনিদিষ্টি শাভি ঘোষিত হয়েছে । যেমন ব্যভিচার, ব্যভিচারের মিথ্যা দোষারোপ, চরি-ডাকাতি ইত্যাদি । আবার কিছু কিছু অপরাধের কিসাস এহণ করতে নিদেশি দেয়া হয়েছে। যেমন, হত্যা, অঙ্গহানি ইত্যাদি । আর যে সমস্ত অপরাধের শাজি আল-কুরআন ও আস-সুনাহয় সুষ্পষ্টভাবে বর্ণিত হয়নি কিভ ইজতিহাদের মাধ্যমে অপরাধ এতিরোধের জন্য বিচারক যে শাততি নিধারণ করে থাকেন তাকে-ই-তাধীর বলা হয়। অপরাধ দমনে এ ধরনের শাভিরও বেশ প্রভাব রয়েছে। এ এ্রবন্ধে তাবীর-এর পরিচয় তাযীর ও হন্দ এর মধ্যে পার্থক্য, তাবীর-এর প্রকারভেদ, তাবীরী শান্তির ধরন ও প্রকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে |] তাষীর-এর পরিচয় আরবী অভিধানে তাবীর শব্দ তিরস্কার করা, শিষ্টাচার শিক্ষা দেয়া, সংস্কৃতিবান বানানো, ভদ্র বানানো, সংশোধন করা, সুশৃংখল বানানো ইত্যাদি অর্থে প্রয়োগ করা হয়ে থাকে! এছাড়া সাহায্য-সহযোগিতা করা, বারণ করা ও ফিরিয়ে রাখা অর্থেও শব্দটির ব্যবহার পরিলক্ষিত হয়।১ ইসলামী আইনের পরিভাষায়- যে সব অপরাধের জন্য ইসলামী শরীয়ত নির্দিষ্ট কোন শাস্তি কিংবা কাফ্ফারা নির্ধারণ করেনি সে সব অপরাধের শাস্তিকে * গবেষক ও প্রাবন্ধিক ১. ইবনে মানযূর আল-আফরীকী, লিসান্ুল আরাব, বৈরুত: দারুল ফিকর, তা.বি, খ. ৪, পৃ. ৫৬১-৫৬২ আল- জুরজানী, কিতাবুত তারীকাত, বৈরত: দারুল ফিকর, ২০০৫, পৃ. 8৫; আবু বকর আল-জীযায়িরী, কিতাবুল ফিকহ আলাল-মাযাহিবিল-আরবায়াহ, আল-কাহেরা: দারুল আফাক, ২০০৫, খ. ৫, পৃ. ২৯ //4.10907079091.001)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।