২২ ইসলামী আইন ও বিচার সনদের প্রতি সম্মতি জ্ঞাপন করে প্রমাণ করে যে, একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মাবলম্বী জাতি ও সম্প্রদায় নিজেদের ধর্ম, এতিহ্য, কৃষ্টি ও সভ্যতা সম্পূর্ণরূপে সংরক্ষণ করে ও এক্যবদ্ধভাবে রাষ্ট্র গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং দেশের সকল নাগরিক একটি রাজনৈতিক উম্মাহয় পরিণত হতে পারে ।% উপসংহার উপসংহারে বলা যায় যে, মদীনা সনদ জারীর মাধ্যমে মহানবী স. প্রথমবারের মত মদীনাকে একটি নগররাক্ট্রে পরিণত করেন এবং তিনি নিজে বিচারব্যবস্থা, প্রতিরক্ষাব্যবস্থা ও শাসনব্যবস্থা পরিচালনার দায়িত্প্রাপ্ত হন। এ সনদের মাধ্যমে আইনের শাসন তথা ন্যায়বিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। ফলে কেউই আইন নিজের হাতে তুলে নেয়ার সাহস পায়নি। এর মাধ্যমে আরবের চিরাচরিত গোত্রীয় প্রথা চিরতরে বিলুপ্ত হয়, যুদ্ধরত গোত্রগুলো এঁক্যবদ্ধ হওয়ার সুযোগ লাভ করে এবং একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়। এই সনদের মাধ্যমে মদীনার সকল গোত্রীয় দ্বন্ব-কলহের অবসান ঘটে এবং একটি উম্মাহ" প্রতিষ্ঠিত হয়। এ ভাবে এ সনদ বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার মর্যাদা লাভ করে। ৪০, ড. মুহাম্মদ আনওয়ারুল হক খতিবী ও মো: মফিজ উদ্দিন, মদীনার সনদ পর্যালোচনা, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৭, ৩৬ বর্ষ, সংখ্যা, ৩. পৃ. ১৭ ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।