মদীনা সনদ : বিশ্বের প্রথম লিখিত সংবিধান ২১ ক্ষেত্রে উক্ত পদমর্যাদায় অধিষ্ঠিত হন নবী মুহাম্মদ স.। মদীনা সনদের ৩৭ তম ধারায় মহানবী স. কে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, মুহাম্মদ স.-এর কাছ থেকে পূর্ব অনুমতি গ্রহণ ব্যতীত: সনদে শরীক দলগুলোর মধ্য হতে কেউই যুদ্ধের জন্য বের হতে পারবে না।৪১ এতেও বুঝা যায়, মদীনা সনদ জারীর মাধ্যমে মহানবী স. মদীনার সর্বময় শাসন কর্তৃত্র অধিকারী হন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, একটি রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদান প্রয়োজন। এগুলো হলো: ১. নির্দিষ্ট ভূখণ্ড (০7709) ২. একটি জনগোষ্ঠী (১০০1/107), ৩. সরকার (0০৬80) এবং ৪. সার্বভৌমত্ব (5০০7৮10)। মহানবী স. যখন মদীনায় হিজরত করেন তখন মদীনায় রাষ্ট্র গঠনের প্রথম দুটি উপাদান বিদ্যামান ছিল। কিন্তু গোত্রভিত্িক শাসন পরিচালিত হওয়ার কারণে এখানে সরকার ও সার্বভৌমত ছিল অনুপস্থিত। মদীনা সনদ জারীর মাধ্যমে এখানে তাদের প্রাটীন গোত্র প্রথা বিলুপ্ত হয় এবং তারা একটি “উম্মাহ' বা জাতিসত্তায় পরিণত হয়। বিবদমান বিষয়ে ফয়সালাদানের বিষয়টি আল্লাহ ও তার রসূলের প্রতি প্রত্যার্পণের মাধ্যমে প্রকারান্তরে এখানে আল্লাহর সার্বভৌমত্ত প্রতিষ্ঠিত হয় এবং মহানবী স. সরকার প্রধান রূপে আবির্ভূত হন। একটি আদর্শ সরকারের জন্য প্রয়োজন প্রশাসন, আইন প্রণয়ন ক্ষমতা এবং একটি বিচার বিভাগ । সনদের ২৪ ও ৪৬ তম ধারা অনুযায়ী আল্লাহর সার্বভৌমত্ প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে মহানবী স. আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী আইন প্রণয়ন ক্ষমতার অধিকারী হন এবং এর ছারা তিনি বিচার বিভাগীয় বিষয়াদিরও দায়িতৃপ্রাপ্ত হন। অপর দিকে, এই সনদটি মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বের প্রথম লিখিত আইন বা সংবিধানের মর্যাদা লাভ করে ।*২ মহানবী স. মদীনায় আগমনের পর মদীনায় শাস্তি-শৃংখলা প্রতিষ্ঠা করা, এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং একে বহি:শক্রর আক্রমণ হতে রক্ষা করা অপরিহার্য ছিল। তাই মহানবী স. অত্যন্ত সুচিস্তিতভাবে মদীনা সনদ জারীর মাধ্যমে মদীনার সকল অধিবাসীর জন্য আচরণবিধি প্রণয়ন করেন এবং এই সনদ অনুযায়ী তাকে মদীনা রাষ্ট্র ও উম্মাহর প্রশাসন এবং আইন ও বিচার বিষয়ক সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়। তিনি মদীনায় আগমন করার পর এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মবিশ্বাস ও সম্প্রদায়ে বিভক্ত জনগোষ্ঠী মহানবীর স. আদর্শ এবং তার জারীকৃত ৪১, ০১০০] 4৩১০ ১০৯০ 0৯ ৩ ৯ ৩৫৮ 0১৯৯ 403 প্রাগুক্ত, পৃ. ১২৫ ৪২. ৬. 21710011017) 71726172751 77772727 007251224107) 22 1715 %107712. 1৮. 4 ///.10907079071.00])
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।