ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২০ ইসলামী আইন ও বিচার সম্মানজনক ব্যবহার এবং বিশ্বস্ততাপূর্ণ আচরণের শর্তারোপ করা হয়। ৫২ তম ধারায় এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সকল অন্তরায় ও প্রতিবন্ধকতা দূর করা হয়েছে এবং ৫৩ তম তথা সর্বশেষ ধারায় আল্লাহর সার্বভৌমত্ব এবং মহানবীর স. নেতৃত্বের ঘোষণা দেয়া হয়েছে। ৪৬ তম ধারায় ও অনুরূপ ঘোষণা বিদ্যমান । মদীনা সনদের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই সনদে অনেক ক্ষেত্রে ইয়াসরিবে পূর্ব হতে প্রচলিত অনেক রীতি ও সামাজিক প্রথাকে আইনের মর্যাদা দেয়া হয়েছে. যা সনদের ২য় ধারা হতে ১০ম ধারা পর্যন্ত রক্তপণ আদায় বিষয়ক আলোচনায় আমরা প্রত্যক্ষ করেছি। এ সনদের ৩৯ তম ধারা হতে ৪৫ তম ধারা, ৪৭ তম ধারা হতে ৫০ তম ধারা এবং ৫২তম ধারা এর অন্তর্গত সকল শরীকদলের জন্য সমভাবে প্রযোজ্য । এর ২১ তম ধারায় মক্কার কুরাইশদের সাথে সকল প্রকার সাহায্য-সহযোগিতার পথ রুদ্ধ করে মূলত: শত্রুর সাথে হাত মিলিয়ে মদীনার মুসলমানদের বিরুদ্ধে সকল হীন চক্রান্তের পথ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে মদীনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয় এবং এর অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত হতে রক্ষা পায়। মদীনা সনদে মহানবীর স. পদমর্যাদা : মদীনা সনদের কোথাও মহানবীর স. পদমর্যাদা সুস্পষ্টরূপে নির্দেশ করা হয়নি। কিন্তু এই সনদের প্রস্তাবনা বা ভূমিকায় বলা হয়েছে যে, “এটি নবী মুহাম্মদ স..এর পক্ষ হতে. জারীকৃত একটি লিখিত সনদ” ।৯ এতে প্রতীয়মান হয় যে, মহাননী স. মদীনায় আগমনের পর মদীনার আওস ও খাযরাজ গোত্র এবং প্রধান প্রধান ইাহুদী গোত্রের পক্ষ হতে প্রাপ্ত ক্ষমতাবলে তিনি এই সনদ জারী করেন। যদি তিনি মদীনা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে ক্ষমতাপ্রাপ্ত না হন তা হলে এই সনদ জারী করার তার কোন আইনগত কর্তৃত্ব থাকে না এবং তা মান্য করার বিষয়ে. সনদের শরীক দলগুলোর কোন বাধ্যবাধকতাও থাকে না। সুতরাং বুঝা যায়, এই সনদ জারীর পূর্বেই সংশ্লিষ্ট পক্ষগুলো তার কর্তৃত্বের বিষয়টি মেনে নিয়েছিল। মদীনা সনদের ২৪ ও ৪৬ তম ধারা দুটিতে শরীক দলগুলোর'.পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে মহানবী স. কে বিচারক হিসেবে গ্রহণ করা" হয়েছে ।”* কিন্তু ফয়সালাকে চূড়ান্ত বলে বিবেচনা করা হয়েছে। এই সনদে বিভিন্ন শরীক দলের অধিকার এবং দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দেয়া হয়েছে। এ ধরনের দায়িত্ব, কর্তব্য ও অধিকার নির্ধারণের জন্য নির্বাহী ক্ষমতার অধিকারী কোন ব্যক্তি বা সংস্থার প্রয়োজন। আর এ ৩. আবদুস সালাম হারুন (সম্পা.), তাহযীব সীরাত ইবন হিশাম, প্রাগুক্ত, পৃ. ১২৪ $,. প্রাগুক্ত, পৃ. ১২৫-১২৬ ///.10907079071.00)

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।