ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা সনদ : বিশ্বের প্রথম লিখিত সংবিধান ১৯ সংখ্যায় অধিক হওয়ার কারণে সনদের ৩য় ধারা হতে ১০ম ধারা পর্যস্ত তাদেরকে গোত্রতিত্তিক উল্লেখ করা হয়েছে। এভাবে গোত্রভিত্তিক উল্লেখ করার মাধ্যমে গোত্রতিত্তিক সমাজব্যবস্থার স্বীকৃতি দেয়া হয়নি বরং এর মাধ্যমে তাদের সামাজিক নিরাপত্তার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।৬ সনদের ১১শ ধারা হতে ২৩ তম ধারা পর্যস্ত মুমিনদের অধিকার, কর্তব্য, পারস্পরিক সম্পর্ক স্থাপনের সীমারেখা, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ ও ব্যবহার, যুদ্ধ-বিগ্রহে সাহায্য-সহযোগিতার মানদণ্ড প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এর ১৬ তম ধারায় ইহুদী সম্প্রদায়ের অনুপস্থিতিতেই তাদের সাথে ন্যায়ানুগ ও সদয় আচরণের উল্লেখ করার মাধ্যমে ইসলামে রাজনৈতিক মিত্রপক্ষের সাথে নৈতিকতাপূর্ণ আচরণ করার এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা ও শঠতার কোন প্রকার প্রশ্রয় কিংবা স্বীকৃতি প্রদান না করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর ২৪ তম ধারায় মুহাজির ও আনসারদের মধ্যে কোন প্রকার মতপার্থক্য দেখা দিলে তার নিষ্পত্তির ভার মহানবীর স. উপর অর্পণ করা হয়। ১১ ০445৬ দিকগুলো আলোকপাত করা হয়েছে। এতে গোত্রতিত্তিক মদীনার ইহুদীদের বিবরণ প্রদানপূর্বক তাদের অধিকার ও কর্তব্য, মুমিনদের সাথে তাদের সম্পর্ক, যুদ্ধ-বিহহে মুমিনদেরকে সাহায্য-সহযোগিতার সীমারেখা নির্ধারণ এবং ইহুদীদের জন্য আচরণবিধির বিবরণ প্রদান করা হয়েছে। এর ৪৩ তম ধারায় ইয়াসরিবের মর্যাদা সংরক্ষণ করা হয়েছে এবং এই নগরীকে পুত-পবিত্র নগরী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ৪৪-৪৫ ধারায় আশ্রয়দানকারী ও আশ্রিতের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়েছে। ৪৬ তম ধারায় কাউকে আশ্রয়দানের আওতাভুক্ত গোষ্ঠীসমূহের মাঝে শাস্তি- শৃংখলা বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিলে তা নিরসনের উপায় বলে দেয়া হয়েছে। ৪৭ তম ধারায় মদীনার বাইরের লোকজন বিশেষ করে মক্কার কুরাইশদেরকে এবং তাদের সাথে সম্পৃক্ত লোকজনকে আশ্রয়-পরশ্রয় দেয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ৪৮ তম ধারায় ইয়াসরিবের উপর আক্রমণ করা হলে ইহুদী-মুসলিম মিলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে। ৪৯ তম ধারায় সন্ধি- চুক্তি সম্পাদন করলে. তা মান্য করার বাধ্য-বাধকতা আরোপ করা হয়। ৫০তম ধারায় বহিঃশক্র বারা মদীনা আক্রান্ত হলে এখানে বসবাসকারী গোত্রসমূহ নিজ নিজ এলাকার দিকটি রক্ষা করার দায়িত্ু প্রাপ্ত হয়। ৫১ তম ধারায় একটি ইাহুদী গোত্রকে ও, ড. আকরাম জিয়া আল-উমরী, রাসূলের স. যুগে মদীনার সমাজ, প্রাপক, খ. ১, পৃ. ১৪৮ ///.10907079071.001)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।