১৮ ইসলামী আইন ও বিচার হয়েছে। ইহ্থুদী বনু নবীর ও বনু কায়নুকা ছিল মদীনার আওস গোত্রের হালীফ, অপর দিকে বুন কায়নুকা ছিল খাযরাজ গোত্রের হালীফ ।৩২ সুতরাং প্রাসঙ্গিকভাবে এদের নাম এসে গেছে। আর এই সনদ প্রয়োগ কিংবা কার্যকর করার বিষয়ে কোন ভৌগোলিক সীমারেখা নির্দেশ করা হয়নি। সুতরাং বলা যায়, এই সনদের প্রয়োগ ক্ষমতা শুধু মদীনায় বসবাসকারী জনগোষ্ঠী নয়, ইসলামের ভৌগোলিক প্রসারের পরেও এর প্রয়োগ ও কার্যকর ক্ষমতা অক্ষুণ্ন থাকার ব্যবস্থা রাখা হয়।** মদীনা সনদের বিশ্লেষণ : মদীনা সনদ ইসলামের প্রাথমিক যুগের এক এঁতিহাসিক গুরুত্বপূর্ণ দলীল। এতে “তাসমিয়াহ' (বিসমিল্লাহির রাহমানির রাহীম) ও প্রস্তাবনা বা ভূমিকা ছাড়া মোট ৫৩ টি ধারা বিদ্যমান। প্রস্তাবনায় বলা হয়েছে যে, এটি একটি “কিতাব বা লিখিত দলীল। মুহাম্মদ স.-এর পক্ষ হতে এটি জারী করা হয়েছে।৩ ৫২ তম ধারায়ও একে পুনরায় “কিতাব' বলা হয়েছে। এ ছাড়াও এর ২৩ তম ধারা, ৪০ তম ধারা, ৪৩ তম ধারা, ৪৬ তম ধারা এবং ৫১ তম ধারায় মোট ৭ বার একে “সহীফা' তথা পুস্তিকা বলা হয়েছে। সনদের ১ম ধারায় এই সনদের সাথে সংশ্লিষ্ট সকল জনগোষ্ঠীকে অন্যান্য জনগোষ্ঠীর চাইতে স্বতন্ত্র একটি “উন্মাহ' হিসেবে ঘোষণা করা হয়েছে। মদীনার ইহুদীরা মুসলমানদের সাথে একই উম্মাহভুক্ত কিনা সনদের এই ধারা হতে এটি পরিষ্কার নয়। কিম্ত এর ২৬ তম ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, “বনু আওফের ইহুদীরা মুমিনদের সাথে একই উম্মাহ” ।০ এখানে উম্মাহ ধর্মীয় বিষয়ে নয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ব্যবহৃত হয়েছে বলে মনে হয়। আরবদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকাণ্ড পরিচালিত হতো গোত্র ভিত্তিক। সনদের এই ধারার মাধ্যমে মহানবী স. আরবদের গোল্রভিত্তিক কর্মকাণ্ডে আমূল সংস্কার সাধন পূর্বক একে জাতিগত পর্যায়ে নিয়ে আসেন। সুতরাং মহানবী স. সনদের সাথে সংশ্লিষ্ট সকলকে ধর্মভিত্তিক সম্প্রদায় নয় বরং তিনি মদীনার সকল জনগোষ্ঠীর সমন্বয়ে এখানে একটি বৃহত্তম জাতি গঠন করেন।”* ইয়াসরিবে আগত মুহাজিরগণ সংখ্যায় অল্প হওয়ার কারণে মদীনা সনদের ২য় ধারায় এদেরকে “মুহাজির"দল হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মদীনার আনসারগণ ৬২. আবদুল করিম, কিতাব আল-রসূল (ইসলামের ইতিহাসের প্রথম সংবিধান), ইসলামী এঁতিহ্য চট্টগ্রাম : বায়তুশ শরফ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, ১৯৮৫, পৃ. ১৪ স. প্রাগুক্ত, পৃ. ১২-১৩ | ০. আবদুস সালাম হারুন (সম্পা.), তাহযীব সীরাত ইবন হিশাম, প্রাণুক্ত, পৃ. ১২৪ ৯». প্রাগুক্ত, পৃ. ১২৫ ০৭. 211. 14811277712 01 142225, [৮. 139-141 ///.10707079071.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।