ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা সনদ : বিশ্বের প্রথম লিখিত সংবিধান ১৭ প্রতীয়মান হয় যে, মহানবীর স. মদীনায় হিজরতের প্রথম বর্ষে মদীনা সনদ জারী করা হয়। আকরাম জিয়া আল-উমরীর মতে, মদীনা সনদ ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সাথে ভিন্ন তিন্ন সময়ে সম্পাদন করা হয়। পরবর্তীতে এঁতিহাসিকগণ এই সব চুক্িকে একটি দলীলে সন্নিবেশিত করেন।২” প্রমাণ হিসেবে তিনি আমর ইবনে শুয়াইব হতে বর্ণিত নিমোক্ত রিওয়ায়াতটি উপস্থাপন করেন : “মহানবী স. আনসার ও মুহাজিরদের মধ্যে একটি লিখিত দলীল প্রণয়ন করেন। এতে বলা হয়, তাদেরকে রক্তমূল্য পরিশোধ, যুদ্ধবন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ প্রদান এবং মুসলমানদের মধ্যে শাস্তি স্থাপন করতে হবে" ।২৯ এ বর্ণনায় ইহুদীদের কোন প্রসঙ্গ উল্লেখ করা হয়নি । মদীনা সনদের পরিধি : মদীনা সনদের প্রস্তাবনা বা ভূমিকায় বলা হয়েছে, এ সনদ ইয়াসরিবে অবস্থানকারী তিন প্রধান জনগোষ্ঠীর প্রতি জারী করা হয়েছে। এরা হল : ক. মক্কার কুরাইশ গোত্রভুক্ত (মুহাজির সম্প্রদায়) ও ইয়াসরিবের মুমিন ও মুসলমান (আনসার সম্প্রদায়), খ. যারা তাদের অনুসরণ করে তাদের সাথে সংযুক্ত হবে ও গ. যারা তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করবে ।* এখানে ক. শ্রেণীর জনগোষ্ঠী বলতে মন্ধা হতে আগত মুহাজির এবং মদীনা আনসার সম্প্রদায়কে বুঝানো হয়েছে যদিও সুস্পষ্ট রূপে “মুহাজির ও “আনসার' শব্দ দু'টি উল্লেখ করা হয়নি। খ. শ্রেণীর জনগোষ্ঠী দ্বারা মদীনা সনদ জারী করার পরেও যে সব কুরাইশ কিংবা মদীনাবাসী ইসলাম গ্রহণ করবে এবং তাদের অনুসরণ করবে তাদেরকে বুঝানো হয়েছে। এ শ্রেণীর জনগোষ্ঠীকে সনদের আওতায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সনদের ব্যাপ্তি ও পরিধিকে ব্যাপকতর করা হয়েছে। তৃতীয় প্রকারের জনগোষ্ঠী ছারা যুদ্ধ-বিহে মিত্র পক্ষের কথা বলা হয়েছে। এই সনদে অমুসলিমদেরকেও উম্মাহর অন্তর্ভুক্ত করে উম্মাহর ধারণাকে অনেক প্রসারিত করা হয়েছে।*১ এতে মদীনার তিন প্রধান ইহুদীগোত্র যথাক্রমে বনু নযীর, বনু কুরায়যা ও বনু কায়নুকা সম্পর্কে কোন সুস্পষ্ট বক্তব্য নেই, যদিও এতে ৯ টি ইহুদী গোত্র কিংবা তাদের শাখা গোত্র সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ আছে। কিন্তু এর দ্বারা একথা মনে করার কোন সঙ্গত কারণ নেই যে, এই সনদে মদীনার সকল গোত্রের নাম স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে । বরং দেখা যায়, এতে যে সব গোত্রের নাম উল্লেখ করা হয়েছে তার সাথে তাদের মাওয়ালী (আশ্রিত) এবং হালীফকেও (মিত্র) অন্তর্ভুক্ত করা ২৮, ড. আকরাম জিয়া আল-উমরী, রাসূলের হুগে মদীনা সমাজ, মো: সাজ্জাদুল ইসলাম অনুদিত, ঢাকা : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট, ১৯৯৮, ব. ১, পৃ. ১৩৪ ২৯. ইবনে কাছীর, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, তা. বি., ঘ. ৩, পৃ. ২২৪ ৬. আবদুস সালাম হারুন (সম্পা.), তাহবীব সীরাতু ইবন হিশাম, প্রাশুক্ত, পৃ. ১২৪ চি প্রার্তক্ত ///.10707079091.00)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।