ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ইসলামী আইন ও বিচার ৬. পরবর্তী বছরের সফর মাস পর্যস্ত তার মদীনা অবস্থানকালীন স্য়ের মধ্যেই মসজিদ আল-নববী ও তার আবাস নির্মাণের কাজ সম্পন্ন হয়।২০ ৭. এ সময়ের মধ্যে অধিকাংশ আনসার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়।২১ ৮. উপরোক্ত বর্ণনার সাথে সংযুক্ত করে ইবনে হিশাম মহানবী স. কর্তৃক মদীনায় প্রদত্ত দু'টি খুতবার উল্লেখ করেন।২২ এর পরই তিনি কিতাব আল- রাসূল তথা মদীনা সনদটি উদ্ধৃত করেন ।২5 ৯. এর সাথে সন্নিহিত করে ইবনে হিশাম মহানবী স. কর্তৃক মুহাজির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্‌ প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করেন।৯ উপরোক্ত বর্ণনাসমূহের ধারাবাহিকতা দ্বারা প্রতীয়মান. হয় যে, উল্লেখিত বিষয়গুলো মহানবীর স. মদীনায় হিজরতের প্রথম বর্ষেই সম্পাদিত হয়। সুতরাং বলা যায়, মহানবী স. মদীনায় পৌঁছার পর এখানকার সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় রূপরেখা প্রণয়ন করে মদীনার অধিবাসীদের মধ্যে স্থারী শাস্তি প্রতিষ্ঠা এবং আইনগত কাঠামো গঠন করার লক্ষ্যেই তিনি হিজরতের প্রথম বর্ষে 'কিতাব আল-রাসূল' তথা মদীনার সনদ জারী করেন। আল-বালাযুরী বলেন, মহানবী স. মদীনায় আগমনের. পর এখানকার ইহুদীদের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। এতে তিনি শর্তারোপ করেন যে, তারা তার শক্রদেরকে সাহায্য করতে পারবে না। যুদ্ধে হামলাকারীদের বিরুদ্ধে তাকে সাহায্য করবে এবং তিনি আহল আল-যিম্মার বিরুদ্ধে যুদ্ধ করবেন না। আল-কুরআনের জিহাদের অনুমতি প্রদান সম্পর্কিত আয়াত নাধিল হওয়ার পর২৫ মহানবী স. 'সীফ আল-বাহর' নামক স্থানে হামযা ইবনে আবদুল মু্তালিবের নেতৃত্ে সর্বপ্রথম ৩০ সদস্য বিশিষ্ট একটি বাহিনী প্রেরণ করেন।২» আল-বালাযুরী আরো উল্লেখ করেন, মহানবী স. মদীনায় আগমনের পর এখানকার সকল ইনুদী গোত্রের সাথে একটি শাস্তি চুক্তি সম্পাদন করেন যা একটি দলীলে লিপিবদ্ধ করা হয়। বদর যুদ্ধ শেষে মহানবী স. মদীনায় প্রত্যাবর্তনের পর ইহুদী বনু কায়নুকা চুক্তিভঙ্গ করে। ফলে মহানবী স. তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন।২৭ উক্ত বর্ণনা দ্বারাও ২০. প্রাপ্ত, পৃ. ১২২ হক প্রাগুক্ত ২২. প্রাপুক্ত, পৃ. ১২২-১২৩ ২০. প্রাণুক্ত, পৃ. ১২৩-১২৬ ২. প্রাণুক্ত, পৃ. ১২৬-১২৭ ২. আল-কুরআন, ২২ : ৩৯ %১৫৯ ৯555%5406950854658889509 ২. আবুল হাসান আল-বালাযুরী, আনসাব আল-আশরাফ, প্রাণ, ব. ১, পৃ. ২৮৬ ২. ্রাশুক্ত, খ. ১, পৃ. ৩০৮ ///.1090709071.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।