মদীনা সনদ * বিশ্বের প্রথম লিখিত সংবিধান ১৫ উ. এই সনদে “মুসলিম' শব্দের পরিবর্তে “মুমিন (৮০119৮915) শব্দের ব্যবহার প্রমাণ করে যে, এটি মহানবীর স. মদীনা যুগের প্রাথমিক পর্যায়ে প্রণীত। সুতরাং দেখা যায় যে, মদীনা সনদ একটি মৌলিক, অকৃত্রিম, বিশুদ্ধ ও যথার্থ সনদ ।১ মদীনা সনদের মূল পাঠ অধ্যয়ন করলে দেখা যায় যে, এতে ভাষাগত অনেক পুনরুক্তি রয়েছে এবং এতে মহানবীর স. সময়ে প্রচলিত শব্দ ও প্রকাশভঙ্গি ব্যবহৃত হয়েছে। এতে কোন গোত্র বা গোষ্ঠীর প্রশংসা কিংবা নিন্দা স্থান পায়নি।» ইবনে ইসহাক যখন মদীনা সনদ রিওয়ায়াত করেন তখন অনেক বিশিষ্ট তাবিঈ জীবিত ছিলেন। কিন্তু সমকালীন যুগে কেউ এর যথার্থতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন নি। সুতরাং এটি একটি বিশুদ্ধ ও যথার্থ সনদ, কোন জাল সনদ নয়। সনদ প্রণয়নের সময়কাল : এতিহাসিক আবদুল মালিক ইবনে হিশাম (২১৮ হি./ ৮৩৩ খ্রি.) মহানবীর স. সীরাত রচনার ক্ষেত্রে ইবনে ইসহাক প্রণীত সীরাত গ্রন্থকে প্রধান উপকরণ হিসেবে গ্রহণ করেন। ইবনে ইসহাক মহানবীর স. মদীনায় উল্লেখ করেন। সেগুলো হলো : ১. মহানবী স. ১২ রবিউল আউয়াল সোমবার প্রায় মধ্যাহ্ন কুবায় বনু আমর ইবনে আওফের এখানে এসে পৌঁছেন।৮ ২. তিনি সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত এই 8 দিন সেখানে অবস্থান করেন।” ৩. এই সময় তিনি মসজিদের ভিত্তি স্থাপন করেন ।১? ৪. জুমার দিন জুমার সময় তিনি বনু সালিম ইবনে আওফের এখানে এসে পৌঁছেন এবং রানুনা উপত্যকায় জুমার নামায আদায় করেন। মদীনায় এটি তার প্রথম জুমার নামায ।১৮ ৃ ৫. এ দিন তার উট আবু আইয়ুব আনসারীর এখানে এসে বসে পড়ে এবং তিনি এখানে অবতরণ করেন। অত:পর সাহল ও সুহাইল নামক বনু নাজ্জার গোত্রের দু'জন এতিম বালক হতে জমি ক্রয় করে মসজিদ আল- নববী এবং তদসংলগ্ন তার জন্য আবাস নির্মাণ করেন ।১৯ ১০. ছু. 1810709008619 ৬/80, 14511277712 21 145120, 0,225 ১৪. ড. সালিহ আহমদ আল-আলী, তানযীমাত আল-রাসূল আল-ইদারিয়াহ ফী আল মাদীনাহ, বাগদাদ : আল-মাজমা আল-ইলমী আল-ইরাকী, ১৯৬৭, সংখ্যা-১৭, পৃ. ৪-৫ ১৫. আবদুস সালাম হারুন (সম্পা.), তাহযীব সীরাতু ইবনে হিশাম, পূ. ১১৮, ১৩০ ১৯ প্রাগুক্ত, পৃ. ১১৯ ১৭. প্রাগুক্ত ১৮. প্রাগুক্ত, পৃ. ১১৯-১২০ ১৯. প্রাগুক্ত, পৃ. ১২০-১২১ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।