ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি : ইসলামী দৃষ্টিকোণ ১৫৫ ১. নিজের জমির উৎপাদিত ফসল মজুদ করে রাখা যাবে ।» অনুরূপভাবে পরিবারের বাৎসরিক ব্যয়ভার বহনের প্রয়োজনীয় পরিমাণ পণ্য মজুদ রাখা যাবে। কেননা উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ স. বনী নযীরের খেজুর গাছ বিক্রি করে দিয়েছিলেন এবং তাদের এক বছরের খাদ্য সামগ্রী তার পরিবারের জন্য মজুদ করে রেখে দিয়েছিলেন” ।৩৬ ২. মানুষ ও চতুষ্পদ জন্তর খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য জিনিসপত্র যা মৌলিক প্রয়োজনে পড়ে না, তা মজুদ করা যাবে। ৩. নিজ শহর থেকে নয় বরং দূরবর্তী শহর- যেখান থেকে সাধারণত সং্রিষ্ট এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসে না, সেখান থেকে আমদানী করে মজুদ করে রাখা যাবে |: ৪. ভবিষ্যতের সম্ভাব্য দুর্ভিক্ষ এড়াতে অথবা অতিরিক্ত মৌসুমী উৎপাদন অন্য মৌসুমে সহজলভ্য করার উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পরিমাণ পণ্য সামগ্রী মজুদ করতে পারবে। তবে যে কোন অবস্থায় যদি মানুষ বা পশুর প্রয়োজনে মজুদকৃত পণ্য বিক্রির প্রয়োজন দেখা দেয় তাহলে পণ্য সামগ্রী আটকে না রেখে প্রয়োজন ও মানবিক দিক বিবেচনা করে সুলভ মূল্যে বিক্রি করে দেয়া কর্তব্য । ইসলামী আইনে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাষ্ত্ীর হস্তক্ষেপ বাজার ও দ্রব্যমূল্য স্বাভাবিক গতিতে চলুক এটাই ইসলামের দাবি। স্বাভাবিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বা মূল্য নিধবরিণ করার ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার সরকারের নেই এবং প্রয়োজনও নেই। বাজারে পণ্য সামহীর আমদানী ও তার চাহিদার আলোকে দ্রব্যমূল্যের উত্থান-পতন হতে থাকে । এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে সরকার দ্রব্যমূল্যে হস্তক্ষেপ করতে পারবে না।* ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক চাহিদার ভিত্তিতেই পণ্য দ্রব্যের মূল্য নির্ধারিত হবে । রসূলুল্লাহ স. দ্রব্যমূল্য নির্ধারণ থেকে বিরত থেকেছেন। তাঁর আমলে একবার দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে লোকেরা এসে বলল, “হে আল্লাহর রসূল! আমাদের জন্য ৩. ইমাম ইবনে আবেদীন শামী, রাচ্ছুল মুহতার, প্রাণুক্ত, পৃ. ৫৭২ ৩৬. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায়: আন-নাফাকাত, অনুচ্ছেদ: হাবসুর রাজুলি কুতা সানাতিন আলা আহলিহি ওয়া কায়ফা নাফাকাতুল ইয়াল, প্রাণ্ুক্ত, পৃ. ৪৬২ 43 4558 49১9 ০৬৯৪ 3 ১৯০ ৪৯ 4৯৯০ ৯ 04 *.. মুফতী মাওলানা মানসূরুল হক, ফাতাওয়ায়ে রাহমানিরা, প্রার্ডক্ত, পৃ. ১৬৭ ০. ইমাম ইবনে আবেদীন শামী, রাছুল মুহতার, প্রাশুক্ত, পৃ. ৫৭৩; বুরহানুদ্দীন আল-মারগিনানী, আল-হিদায়া, প্রাুক্ত, পৃ. ৪৫৫ ///৬/.00910790281-0007
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।