১৫২ ইসলামী আইন ও বিচার খ. পণ্য সামঘীর সংকট বা অভাবের সময় যদি কোন বণিকদল দ্রব্য সামহ্রী নিয়ে শহরে প্রবেশ করে আর ধনী লোকেরা দ্রুত তাদের কাছ থেকে তা কিনে নেয়, ফলে মানুষের মাঝে পণ্যের সংকট দেখা দেয়, তাহলে ইহতিকার হারাম হবে। আর যদি খাদ্য সামশ্রী বাজারে পর্যপ্ত পরিমাণে মজুদ থাকে এবং কম মূল্যে ক্রয় করা যায়। আর এতে মানুষের কষ্ট না হয় তাহলে ইহতিকার হারাম হবে না। ২৪ ৬ আল-হিদায়া গ্রন্থকারের মতে, পণ্য মানুষ ও চতুষ্পদ জন্তর খাদ্য হতে হবে এবং মজুদদারির কারণে মানুষ ও জীব জন্তর কষ্ট হওয়ার সম্ভবনা থাকতে.হবে। আর যদি কষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ইহতিকার করা নিষিদ্ধ নয়।২৫ মভ্ুদদারির বিধান মালিকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের অধিকাংশ আলেমের মতে মজুদদারি সম্পূর্ণ হারাম। কিন্তু হানাফী আলিমগণের মতে মজুদদারি মাকরুহ । রাচ্ছুল মুহতার গ্রন্থকার বলেছেন, মানুষ ও পশুর খাদ্যদ্রব্য মজুদ করার কারণে যদি সেখানকার অধিবাসীদের কষ্ট বা ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে মজুদ করা মাকরহ। আর যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে মাকরূহ হবে না।২৬ ইমাম গাযালী র. এর মতে, মজুদদারি হারাম । তিনি এর কারণ উল্লেখ করে বলেন, এতে আল্লাহর বান্দাগণের কষ্ট ও অনিষ্ট সাধিত হয়ে থাকে । কোন ব্যক্তি সমস্ত শস্য ক্রয়পূর্বক আটক করে রাখলে অবশিষ্ট সকলেই এ থেকে বঞ্চিত থাকবে । এ উদ্দেশ্যে খাদ্যশস্য খরিদ ও মজুদ করে রাখা পাপ ।২৭ ৃ ইহতিকার এর উদ্দেশ্য যদি হয় মাল আটক রেখে মূল্য প্রচুর বৃদ্ধি পেলে তা বিক্রি করা এবং অন্যান্য প্রাণির কষ্ট দুর্ভোগ বিবেচনা না করে সম্পদ আটক রাখা তবে তা শরীয়তে জায়েয নয়। কিন্তু যে ব্যক্তি নিজের উৎপাদিত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জমা করে বা দূরবর্তী এলাকা যেখান থেকে সাধারণত সংশ্রিষ্ট এলাকায় খাদ্য সামগ্রী ও জরুরী জিনিসপত্র আসে না, সেখান থেকে ক্রয় করে এনে জমা করে রাখে বা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামঘী ও জিনিসপত্র ছাড়া অন্য জিনিসপত্র যা মৌলিক প্রয়োজনে পড়ে না এমন জিনিস জমা রাখে, তাহলে সে ব্যক্তি-শরীয়তের দৃষ্টিতে মজুদদার গণ্য হবে না। তবে উল্লেখিত অবস্থায় যদি মানুষ কিংবা প্রাণির বিশেষ প্রয়োজন দেখা দেয়, তাহলে সম্পদ আটক না রেখে ন্যায্য মূল্যে বিক্রয় করা ইসলাম ও মনুষত্ের দাবি।২৮ ২৪. মুয়াফৃফিকুদ্দীন ও শামসুদ্দীন, আল-যুগনী ওয়াশ শারহুল কাবীর আলা মাতানিল মুকনি ফি ফিকহিল ইমাম আহমদ, প্রাণুক্ত, পৃ. ৩০৬ ২৫. বুরহানুদ্দীন আল-মারগিনানী, আল-হিদায়া, প্রাণুক্ত, পৃ. ৪৫৪ ॥ ২৬. ইমাম ইবৃনে আবেদীন শামী, রদ্দুল মুহতার, প্রাশুক্ত, পৃ. ৫৭১ ২৭. ইমাম গাযালী, অনু. আব্দুল খালেক, সৌভাগ্যের পরশমনি, প্রাগুক্ত, পৃ. ৭৩ ২, আশ-শারেখ নিজামুল হিন্দ আল-আলাম, ফাতাওয়ায়ে আলমগীরী, সাহারানপুর: মাকতাবায়ে যাকারিয়া, তা. বি, খ. ৩, পৃ. ২১৩-১৪ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।