ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি : ইসলামী দৃষ্টিকোণ ১৫১ ১. ব্যক্তি ও রাষ্ট্রসমূহের মাঝে প্রতিযোগিতার মনোভাব নষ্ট হয়ে যায়। কেননা প্রতিযোগিতা না থাকলে ব্যবসায়-বাণিজ্যে গতি সঞ্চার হয় না এবং উৎপাদনও বৃদ্ধি পায় না। ফলে জাতীয় অর্থনীতি মারাত্মক হুমকির সম্মুখীন হয়। ২. অনেক সময় আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ার আশংকায় আমদানীকৃত পণ্য সামগ্রী ধ্বংস করে দেয়া হয়। কেননা আমদানীকৃত পণ্যের অবাধ প্রবাহের ফলে দ্রব্যমূল্য কমে যায়। মুনাফা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা আগুনে পুড়িয়ে বা সমুদ্রে ফেলে পণ্য ধ্বংস করে। ফলে খাদ্যের মারাত্বক সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয়। ৩. মজুদদারি সমাজে লোভ, হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ার কারণ হয়। ফলে সামাজিক মূল্যবোধ হ্রাস পায়। মানুষের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। এক সময় সমাজের কাঠামো ভেঙ্গে পড়ার উপক্রম হয় । ৪. সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। যুদ্রাস্ফীতি ও বেকারতু বেড়ে যায়। ফলে আইন শৃংখলার মারাত্মক অবনতি ঘটে। আর অর্থনীতিতে চরম মন্দা ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। মভুদদারি নিষিদ্ধ হওয়ার শর্তবিলী ৬ আল্লামা ইউসুফ কারযাডী বলেন, মজুদদারি দুটি শর্তে হারাম । যথা- ১. এমন এক স্থানে ও এমন সময় পণ্য মজুদ করা হবে যার কারণে জনগণের তীব্র অসুবিধার সম্মুখীন হতে হবে। ২. মজুদের লক্ষ্য ও উদ্দেশ্য হবে অধিক মূল্য হরণ। যার ফলে মুনাফার পরিমাণ অনেক বেড়ে যাবে ।২৩ * আল-মুগনী ওয়াশ শারহুল কাবীর আলা মাতানিল মুকনি ফি ফিকহিল ইমাম আহমাদ গ্রন্থকারের মতে তিনটি শর্তে মজুদদারি হারাম । যথা- ১. পণ্য ক্রয়কৃত হতে হবে । যদি পণ্য আমদানীকৃত হয় বা নিজন্ব উৎপাদিত হয়, আর তা মজুদ করে রাখে তাহলে ইহতিকার হিসেবে গণ্য হবে না। ২. পণ্য একান্ত প্রয়োজনীয় খাদাদ্রব্য হতে হবে। সুতরাং মসলা, হালুয়া, মধু. যায়তুন, গবাদি পশুর শুকনো খাদ্য ইত্যাদি মজুদ করে রাখলে তা হারাম হবে না। ৩. পণ্য ক্রয়ে সাধারণ মানুষের দুভোঁগে নিপতিত হওয়া । এর আবার দু'টি প্যঁয়ি রয়েছে: ক. ছোট শহর যেখানে পণ্য মজুদ করলে মানুষের কষ্ট হবে এবং মূল্য বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। এমতাবস্থায় ইহতিকার হারাম । ২৩ আল্লামা ইউসুফ আল-কারযাতী, অনু. মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ইসলামে হালাল হারামের বিধান, প্রাণুক্ত, পৃ. ৩৫৬ ///.1090709071.001)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।