ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি : ইসলামী দৃষ্টিকোণ ১৪৯ দ্রোহীদের সম্পর্কে এ শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন বলা হয়েছে, “নিশ্চয় ফিরাউন ও হামান এবং তাদের সৈন্য সামন্ত বড় অপরাধী ছিল” ।৯ মজুদদারও খাদ্য সামশ্রী পু্ীভূত রেখে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়ার কারণে এরাও কাফির ও আল্লাহ দ্ৰোহীদের ন্যায় জঘন্য অপরাধী হিসেবে বিবেচিত হবে। রসূলুল্লাহ স. আরো বলেছেন, “বাজারে পণ্য আমদানীকারক রিযিক প্রাপ্ত হয়। আর পণ্য মজুদকারী অভিশপ্ত হয়”।** আল্লামা ইউসুফ কারযাভী এ হাদীসের ব্যাখ্যায় বলেন, “ব্যবসায়ী দুই ভাবে মুনাফা লাভ করে। একটি হচ্ছে, সে পণ্যদ্ব্য মজুদ করে অধিক মূল্যে বিক্রয় করার আশায় অর্থাৎ পণ্য আটক করে রাখলে বাজারে তার তীব্র অভাব দেখা দেবে তখন যতো চড়া মূল্যই দাবি করা হোক না কেন, তাই দিয়েই লোকেরা তা ক্রয় করতে বাধ্য হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, ব্যবসায়ী পণ্য বাজারে নিয়ে আসবে এবং অল্প আল্প মুনাফা নিয়েই তা বিক্রয় করে দেবে। পরে এই মূলধন দিয়ে সে আরো পণ্য নিয়ে আসবে এবং তাতেও সে মুনাফা পাবে। এভাবে তার ব্যবসায় চলতে থাকবে ও পণ্যদ্বব্য বেশি কাটতি ও বিক্রয় হওয়ার ফলে অল্প অল্প করে মুনাফা হতে থাকবে । মুনাফা লাভের এই নীতি ও পদ্ধতিই সমাজ সমষ্টির পক্ষে কল্যাণকর ।”২০ মজুদদাররা হিংস্র মনোভাব পোষণকারী হয়ে থাকে । এরা সব সময় উচ্চ মূল্যের প্রত্যাশায় থাকে। এরা যদি কখনো শুনতে পায় যে, পণ্যমূল্য কমে গেছে, তাহলে বিষগ্ন হয়ে পড়ে । আর যদি শুনতে পায় মূল্য বৃদ্ধি পেয়েছে তাহলে উল্লাসিত হয়। এ জন্য অন্য আরেক হাদীসে এসেছে, পণ্য মজুদকারী ব্যক্তির উপর সমস্ত সৃষ্টিকুলের অভিশম্পাত বর্ষিত হয়। মজুদদারি বিষয়ে খোলাফায়ে রাশেদীনের ভূমিকা খোলাফায়ে রাশেদীনও মজুদদারির বিষয়ে কঠোর ছিলেন। খলিফা উমর রা. ব্যবসায়ীদের পণ্য মজুদকরণ সম্পর্কে ঘোষণা করেছিলেন, “আমাদের বাজারে কেউ যেন পণ্য মজুদ করে না রাখে। যাদের হাতে অতিরিক্ত অর্থ আছে তারা যেন বহিরাগত ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত খাদ্যশস্য কিনে তা মঞ্জুদ করে না রাখে। যে ব্যক্তি শীত-গ্রীষ্মের কষ্ট সহ্য করে আমাদের দেশে খাদ্যশস্য নিয়ে আসে সে ৯. আল-কুরআন, ২৮৮ 42%51%65৮450459555841 ৯. ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, অধ্যায়: আত-তিজারাত, অনুচ্ছেদ: আল-হুকরাতু ওয়াল জালব, আল-কুতুরুস সিত্তাহ, রিয়াদ: দারুস সালাম, ২০০০, পৃ.২৬০৬ 3১০ ৬৯ ০৯৭৮ ১০৯) ২০. আল্লামা ইউসুফ আল-কারযাতী, অনু. মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ইসলামে হালাল হারামের বিধান, ঢাকা: খায়রুন প্রকাশনী, ২০১০, পৃ. ৩৫৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।