ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٦٢
📝 نص 📖 PDF

১৪ ইসলামী আইন ও বিচার ইবনে ইসহাক তার সীরাত গ্রন্থে কোন সূত্র উল্লেখ না করে মদীনা সনদ বর্ণনা করার কারণে এমন একটি গুরুত্পূর্ণ এতিহাসিক দলীলকে জঈফ প্রতিপন্ন করেছেন সত্য; কিন্ত একে জাল কিংবা বিশুদ্ধ নয় বলে বিবেচনা করাও যথার্থ নয়। কারণ এটি কাছীর ইবনে আবদুল্লাহ আল-মুজানীর সূত্র ছাড়াও আবু উবায়দ আল-কাসিম ইবনে সাল্লাম ইমাম ইবনে শিহাব আল-যুহরী (১২৪হি./৭৪২প্রি.) সূত্রে রিওয়ায়াত করেছেন। আর ইবনে ইসহাক ছিলেন ইমাম আল-যুহরীর বিশিষ্ট শিষ্যদের অন্যতম । এবং ইমাম আল-যুহরী একজন তাবিঈ হওয়ার কারণে এ বর্ণনাটি একটি মুরসাল বর্ণনা হিসেবে বিবেচনা করা যায়। আর ইমাম আবু হানীফা (১৫০হি./৭৬৭ধি.), ইমাম মালিক (১৭৯হি./৭৯৫ খ্রি.) ও ইমাম আহমদ ইবনে হাম্বল (২৪১হি./৮৫৫ খ্রি.)-এর মতে, মুরসাল হাদীস বিশুদ্ধ ও গ্রহণযোগ্য এবং দলীল হিসেবে উপস্থাপনের উপযোগী ।৯ ইমাম আল-যুহরী ছিলেন প্রাথমিক পর্যায়ে মহানবীর স. সীরাত রচয়িতাদের অগ্রণী । এ ছাড়াও অধিকাংশ গুরুতৃপূর্ণ সীরাত ও ইতিহাস গ্রন্থে মদীনা সনদটি লিখিত চুক্তি হিসেবে বর্ণিত হয়েছে২। সনদের রচনাশৈলী ও বৈশিষ্ট্যসমূহের দিকে লক্ষ্য করলেও দেখা যায় যে, এটি একটি বিশুদ্ধ সনদ। এঁতিহাসিক ওয়েল হাউসেন নিমোক্ত পর্যবেক্ষণ উপস্থাপন করে সনদটির মৌলিকতৃ ও অকৃত্রিমতা প্রমাণ করেছেন- ক. এ সনদে মুসলিম ও অমুসলিম সম্প্রদায়কে একই “উম্মাহ'য় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বিকৃত কিংবা জাল করা হলে উমাইয়া ও আব্বাসী যুগে অমুসলিমদেরকে একই উম্মাহয় গণ্য করা হতো না; খ. এটি বিকৃত করা হলে কুরাইশদের বিরুদ্ধে যে সব ধারা বিদ্যমান বিকৃতকারীগণ সেই সব ধারা বাদ দিয়ে দিতো; গ. এটি বিকৃত করা হলে মহানবীকে স. আরো অধিক ক্ষমতা প্রদান করে এতে নতুন ধারা সংযোজন করা হতো; ঘ. এর অনুচ্ছেদসমূহ সহজ-সরল ও জটিলতামুক্ত এবং রচনারীতি (50916) অতি. প্রাচীন (৪101)910); ৯. উবাদুন্াহ আল-আসআদী, উলূম আল-হাদীস, লক্ষৌ : মাকতাবা-ই-হিরা, ১৪০৬ হি. পৃ. ১৩৫-১৩৬ ১২. আবুল হাসান আহমদ ইবনে ইয়াহইয়া আল-বালাযুরী, আনসাব আল-আশরাফ, মিসর : দার আল-মাজারিফ, ১৯৫৯, খ. ১, পৃ. ২৮৬-৩০৪; আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর আল- তাবারী, তারীখ আল-উমাম ওয়াল-মলৃক, মিসর : দার আল ইন্তিকামাহ, খ. ২, পৃ. ৪৭৯7 মাকতাবাহ আল-সাআদাহ, ১৩৫১হি,, ঘ. ৩, পৃ. ২২৪-২২৬ //4.1090709071.001)

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.