ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি : ইসলামী দৃষ্টিকোণ ১৪৭ করে রেখেছিলে এগুলো তো সেসব ধন-সম্পদ । সুতরাং তোমরা যা কিছু জমা করে রেখেছিলে, এখন তার স্বাদ আস্বাদন করো” ।৯২ অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, “যাতে ধন-সম্পদ শুধু বিস্তবানদের মধ্যে পু্ীভূত না হয়”। ১৩ এ সকল আয়াতের তাফসীরে বলা হয়েছে, ধন-সম্পদ পু্ভীভূত করে রাখাকে অর্থনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কেননা এতে ধন-সম্পদ বিকেন্দ্রীকরণ ও বণ্টন হওয়ার পরিবর্তে শ্রেণী ও সম্প্রদায়-বিশেষের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়ে আর সাধারণ মানুষ হয় নিঃস্ব ও দরিদ্ব। লেনদেনেও স্থবিরতা দেখা দেয় এবং উন্নয়ন বাধাথস্ত হয়। অনুরূপভাবে পণ্য সামগ্রী আটকে রাখার ফলেও একই রকম সমস্যা পরিলক্ষিত হয়। সুতরাং সম্পদ পুষ্ভীভৃতকারী এবং পণ্য মজুদকারী সমান অপরাধী হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ আল-কুরআনে কারুনের ঘটনা উল্লেখ করেন। কারুন ধন-সম্পদ জমা করে স্বীয় সম্প্রদায়ের প্রতি অন্যায় আচরণ করে এবং যমীনে বিশৃংখলা সৃষ্টি করে। ফলে আল্লাহ তাআলা তাকে, তার ঘর-বাড়ি ও ধন-সম্পদসহ যমীনে ধ্বসিয়ে দিয়ে শাস্তি দেন। আল্লাহ তাআলা বলেন, “কারুন ছিল মূসা আ. এর সম্প্রদায়তুক্ত। সে তার প্রতি ওদ্ধত্য প্রকাশ করল। আমি তাকে এত ধন-ভাণ্ার দান করেছিলাম, যার চাবি বহন করা কয়েক জন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দন্ত করো না নিশ্চয় আল্লাহ দান্তিকদের ভালবাসেন না। আল্লাহ তোমাকে যা দান করেছেন, তা ছারা পরকালের গৃহ অনুসন্ধান কর এবং ইহকাল থেকে তোমার অংশ তুলে যেয়ো না। তুমি অনুহহ কর যেমন আল্লাহ তোমার প্রতি অনুগহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না। নিশ্চয় আল্লাহ অনর্থ পছন্দ করেন না । সে বলল, আমি এই ধন-সম্পদ আমার নিজস্ব জ্ঞান-গরিমা ছারা অর্জন করেছি। সে কি জানে না যে, আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক সমৃদ্ধ। পাপীদেরকে কি তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না”।৯* ৯২. আল কুরআন, ৯: ৩৪-৩৫ 865০560-255১6546452842 6১852065458455515545455428596252 ৯০. আল-কুরআন, ৫৯: ৭ ৮58910446৮5 ১. আল-কুরআন, ২৮: ৭৬-৭৮ ড//4/.09109081-00]া)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।