ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩১ জুলাই-সেপ্টেম্বর : ২০১২ ব্যবসায়-বাণিজ্যে মজুদদারি: ইসলামী দৃষ্টিকোণ কামরুজ্জামান শামীম" সারসংক্ষেপ: সামাজিক জীব হিসেবে মানুষ সমাজবদ্ধভাবে একতে মিলেমিশে বসবাস করে। প্রয়োজনের তাগিদে একে অন্যের সাথে পারস্পরিক লেনদেন এবং জিনিসপত্রের আদান-প্রদান করে থাকে । প্রাত্যহিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসায়- বাণিজ্য । ব্যবহারিক জীবনে ব্যবসায়-বাণিজ্য পণ্য ও মূল্যের বিনিময় হয়ে থাকে । ক্রেতা ও বিক্রেতার মাঝে পণ্য ও মূল্যে যৌক্তিক বিনিময় আদান প্রদান হওয়া কাম্য হওয়া সত্বেও যখন বিক্রেতা অতি মুনাফার লোভে চড়ামূল্যে বিক্রয় করার জন্য পণ্য সামী কুক্ষিগত করে, তখন একে বলে মজুদদারি। এর ফলে পণ্যের মূল্য বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং জনজীবন বিপয্ত হয়ে পড়ে । ইসলাম এ সমস্যা সমাধানে যথাযথ দিক-নিদেশিনা দিয়েছে । ইসলাম মজুদদারিকে হারাম ঘোষণা করত: অতি মুনাফা অর্নের মানসিকতা পরিহারের নিদের্শ দিয়েছে । মজুদদারির কারণে কোন ভাবেই যেন জনজীবন বিপর্যস্ত না হয়ে পড়ে, সে জন্য কুরআন ও হাদীসে এর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসলামী দৃিকোণ থেকে মজুদদারির বিভিন্ন দিক আলোচ্য প্রবন্ধে তুলে ধরা হয়েছে ॥] মজুদদারি-এর পরিচয় পারস্পরিক সম্পর্ক ও লেনদেনের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার স্বার্থে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলাম নিয়ম-নীতি নিধরিণ করে দিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুতৃপূর্ণ উপাদান হচ্ছে ব্যবসায়-বাণিজ্য । ইসলাম ব্যবসায়-বাণিজ্য উৎসাহিত করতে যেমন বিভিন্ন রকম জাগতিক ও পারলৌকিক প্রাপ্তির ঘোষণা দিয়েছে তন্রপ বিভিন্ন ধরনের নৈরাজ্যকর ও অবাঞ্ছনীয় পদক্ষেপ প্রতিরোধে জাগতিক এবং পারলৌকিক শাস্তিও ঘোষণা করেছে। পণ্য সামথী জমা রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে সমাজের দুর্ভোগ বৃদ্ধি ও অতি মুনাফা অর্জন করাকে দণ্ডণীয় কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। আভিধানিক অর্থ [ও মাওজুদ বা মজুদ শব্দ থেকে মজুদদারি শব্দটি এসেছে। মাওজুদ অর্থ হচ্ছে, সঞ্চিত, জমা, হাজির, উপস্থাপিত ইত্যাদি । আর মজুদদারি অর্থ হচ্ছে, দ্রব্যাদি অন্যায়ভাবে * পিএইচ. ডি. গবেষক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ///.1090709091.00)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।