ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ ইসলামী আইন ও বিচার থেকে মুদ্রা তৈরী করে এবং এত বেশী পরিমাণ প্রস্তুত করা হয় যে, স্বর্ণের ও রৌপ্যের মুদ্রার চেয়ে সীসার তৈরী মুদ্রার পরিমাণই বেশী হয়েছিল ।*৯ বাগদাদ পতনের পূর্বে মুদ্রা ব্যবস্থায় এ পরিবর্তনগুলো সংঘটিত হয়েছিল। কিন্তু বাগদাদের পতনের পর একদিকে প্রাচ্যের মুগলগণ আক্রমণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে, অন্যদিকে ইউরোপীয়রা এ অঞ্চলের দিকে লোলুপ দৃষ্টি করে। ফলে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা ও এতিহ্যের অধ:পতন ঘটতে শুরু করে। উপসংহার উপরোক্ত আলোচনা হতে জানা গেল, আধুনিক জগতের সকল দ্রব্য বন্ত ও সম্পদের ' মূল্য পরিমাপক এবং বিনিময় মাধ্যম হিসেবে এবং সকল অর্থনৈতিক কারবারের চাবিকাঠি হিসেবে মুদ্রা অপরিহার্য মাধ্যম । আধুনিক মুদ্রার উৎপত্তি ও বিকাশের ইতিহাসে ইসলামের গৌরবোজ্জল ভূমিকা রয়েছে, যদিও আধুনিক অর্থনীতির প্রবক্তাগণ ইসলামের এই অবদানকে উপেক্ষা করতে চান। ইসলামের আবির্ভাবের যুগসন্ধিক্ষণে রোম ও পারস্য সাম্রাজ্যের 'দিনার' ও “দিরহাম আরব বিশ্বেও ব্যবহার হতো। ইসলামের আবির্ভাবের পর নব গঠিত ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় মহান খলীফা উমর রা. এর আমল থেকে ইসলামী মুদ্বার উৎপত্তি ও বিকাশ শুরু হয়ে বাগদাদের পতন পর্যস্ত ইসলামের সুদীর্ঘ শাসনামলে একটি অতি উন্নত এবং পূর্ণাঙ্গ ইসলামী মুদ্রা ও মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেছিল। ইসলামের সুদীর্ঘ শাসনামলে প্রতিষ্ঠিত স্বর্ণ মুদ্রা “দিনার' এবং রৌপ্য মুদ্রা “দিরহাম' তৎকালীন প্রায় গোটা পৃথিবীতে বিনিময় মাধ্যম হিসেবে গণ্য হতো । ইসলামী শাসনামলের অবসানের পরও পৃথিবীর অধিকাংশ দেশে ইসলামী মুদ্রা বিভিন্ন নামে ব্যবহৃত হতো । আজও পৃথিবীর বিভিন্ন যাদুঘরে “ইসলামী মুদ্রা' সংরক্ষিত আছে। তাই মুদ্রার ইতিহাস তথা আধুনিক মুদ্বার আবিষ্কারের ক্ষেত্রে ইসলাম ও “ইসলামী মুদ্া' ও মুদ্রা ব্যবস্থার গুরুত্ব ও অবদান অবিস্মরণীয় । ইসলামী শাসনামলের অবসানের পর বহু শতাব্দি কাল গোটা পৃথিবী ইসলামের আলো থেকে বঞ্চিত ছিল। তার পর প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের পর মুসলিম দেশগুলো পুনরায় স্বাধীনতা লাভ করতে থাকে । মুসলমানরা হারানো গৌরব আবার ফিরে পায়। দিকে দিকে শুরু হয় মুসলমানদের নব জাগরণ । বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয়ে নানা গবেষণা চলছে। ইসলামী মুদ্রাব্যবস্থা প্রতিষ্ঠা তাই এখন সময়ের দাবি। ৯. প্রাপ্ত ///.1070709071.00)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।