ইসলামী মুগ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১৪১ ইল্লালাহু, আলহামদু লিল্লাহ ও নবী স. এর দরুদ। অন্য পীঠে লিখা থাকতো- তারিখ খলীফার নাম। এরকম ছিল উমাইয়া এবং আব্বাসীয় খলীফাদের যুগে। এরপর খলীফা মাহদীর সংস্কার কাজের অন্যতম ছিল, দিরহামকে গোলাকার থেকে আয়তাকৃতি করা এবং দিনারের চতুর্দিকে ও মধ্যখানে আয়তাকৃতির ডিজাইন করা । এর এক পৃষ্ঠা কলেমা-লা ইলাহা ইল্লাহু আলহামদু লিল্লাহ দিয়ে পূর্ণ করেন এবং অন্য পৃষ্ঠায় তার নাম এবং তার পরবর্তী খলীফাদের নাম লিখেন। ০৮245559 মধ্যে ছিল- (ক) মুদ্রার পরিমাণ ও গুণের মধ্যে প্রতারণা ঢুকে গিয়েছিল। দিনার ও দিরহামের . পরিমাণের মধ্যে আইনানুগ পরিমাণের চেয়ে অনেক কম ছিল। ইমাম মাকরিজি বলেন, “যখন খলীফা মোতাওক্িল নিহত হলেন**এবং তুর্কিরা বিজয়ী হল, খিলাফতের শৃঙ্খলা বিনষ্ট হল এবং আব্বাসীয় খিলাফত বহুধা বিভক্ত হল, প্রসাশনিক ব্যবস্থায় দুর্বলতা পরিলক্ষিত হল, মানুষের জীবন জীবিকার খরচ বেড়ে গেল, মুদ্রামান হাস পেল, সে সময় অনেক কুসংস্কার দেখা দেয়, চতুর্দিকে অরাজকতা পরিলক্ষিত হল তখন মুদ্রার পরিমাণের মধ্যেও প্রতারণা সৃষ্টি হয়েছিল? ইবনে খালদুন বলেন, তখন দিনার এবং দিরহামের সরকার নির্ধারিত পরিমাণ উল্লেখ করে উক্ত এলাকার জনসাধারণের জন্য কম ওজনের দিনার এবং দিরহামের মুদ্বা গ্রহণ না করা এবং প্রতিবাদ করার অধিকার দেয়া হয়। প্রতি এলাকায় জনসাধারণের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং তারা পূর্বের মত মুদ্রার আইনানুগ পরিমাণ অনুমানের মাধ্যমে নির্ধারণ করে এবং তাদের আইনানুগ অধিকার নিরধরিণ করেন সরকার নির্ধারিত পরিমাণের অনুপাত অনুযায়ী । (খ) স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রার পরিবর্তে অন্যান্য ধাতব মুদ্রার বিস্তার ঘটে এবং এমন কিছু মুদ্রার বিস্তার ঘটে যা দেখা যায়নি। ফাতেমীয় শাসনামলের (২৯৬- ৫৬৭ হি./৯০৯-১১৭১ ইং), কোন কোন পর্যায়ে রাষ্ট্র বিশেষ করে হাকিম বি আমরিল্লাহ এর আমলে (৩৮৬-৪১১হি.) অর্থের অভাব অনুভব করে ফলে রাষ্ট্র তখন কাঁচের মুদ্বা প্রচলন করে। এর প্রধান কারণ ছিল সে সময় রাষ্ট্রের নিকট স্বর্ণ ও রৌপ্যের অপর্যাপ্ততা পরিলক্ষিত হয়েছিল 1৭৮ পরবর্তীতে খলীফা সালাহউদ্দীন আইয়ুবীর আমলে (৫৬৭-৬৪৮ হি./১১৭১-১২৫০ ইং পর্যন্ত সময়ে) স্বর্ণ ও রৌপ্যের প্রচণ্ড অভাব পরিলক্ষিত হয়। ফলে রাষ্ট্র তখন সীসা ৫৬. আলমাকরিজি, শুজুরিল উক্দ ফি যিকরিন নুকুদ, পৃ. ২০-২১ ৫৭, ইবনে খালদুন, আল মুকাদ্দিমাহ, প্রাগুক্ত, পৃ. ২৬৩-২৬৪ ৫৮, ড. ফৌজি আতাবি,ফিল ইকতিসাদ আল সিয়াসিঃ আল নুকুদ ওয়ান নুজুম আল নকদিয়া, বৈরুত: দারুল ফিকর আল-আরাবি, ১৯৮৯, পৃ. ৭৭-৭৮ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।