ইসলামী মুদ্বাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১৩৯ গবেষকগণগ এমতকেই সমর্থন করে বলেন, তিনিই সর্বপ্রথম ইসলামী দিনার তৈরি করেন, তবে এর দ্বারা গবেষণায় প্রতিষ্ঠিত প্রথম ইসলামী মুদ্রা প্রস্তুতকারী হিসেবে উমর রা. এর নাম অস্বীকার করা যায় না দু'কারণে ৪ প্রথমতঃ এঁতিহাসিকগণ এবং গবেষকগণের ষতামতের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব । খুলাফায়ে রাশেদার দ্বিতীয় খলীফা উমর রা. প্রথম “ইসলামী দিরহাম" তৈরী করেন। উমাইয়া খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সর্বপ্রথম “ইসলামী দিনার' তৈরী-করেছিলেন। “দিরহাম' 'দিনার' নয়। প্রত্যেকেই পৃথক পৃথক কাজ করেছেন। সুতরাং অগ্রজ আর অনুজের কাজের মধ্যে কোন দ্বন্দ নেই। দ্বিতীয়ত ৪ খুলাফায়ে রাশেদার দ্বিতীয় খলীফা উমর রা. ইসলামী মুদ্রার সূচনা করেছিলেন, তার তৈরী সুদ্বার উপর বিভিন্ন ইসলামী শব্দাবলী সংযোজনের মাধ্যমে । অতঃপর তার পরে যারা এসেছেন এ কাজেরই পূর্ণতা দান করেছেন এবং প্রত্যেক খলীফা নতুন কিছু সংযোজন করেছেন। এভাবে খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের যগে তিনি অনুভব করেন যে, এখন মুসলমানদের অর্থনৈতিক শক্তি প্রদর্শনের সময় এসেছে । অতঃপর তিনি ইসলামী দিনার তৈরী ও প্রচলন করেন এবং এঁ মুদ্বা যাতে সেকালে গোটা পৃথিবীর “হার্ড কারেল্গি' হিসেবে পরিগণিত হয় তার জন্য তিনি সর্বাত্বক উদ্যোগ গ্রহণ করেন। সুতরাং ইসলামী মুদ্রা তৈরী ও প্রচলনের কাজ প্রথম শুরু হয়েছে হযরত উমর রা. এর সময়ে এবং এর পূর্নতা ঘটেছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে । খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ান. বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন ইসলামী মুদ্রার পূর্ণতা প্রাপ্তির জন্য, তা নিমে উল্লেখ করা হল £ ১. তিনি ইরাকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফকে মুদ্রা প্রস্তুত করার জন্য নির্দেশ দেন। অতঃপর হাজ্জাজ ইবনে ইউসুফ এ কাজ সম্পাদন করেন। লোকেরা কিভাবে দিরহাম তৈরী করতো" । তিনি তা প্রস্তুত করার জন্য একটি ঘর নির্দিষ্ট করেন এবং সেখানে প্রস্ততকারীদের একত্র করেন বিভিন্ন উপাদান দ্বারা 'মুদ্রা' বা “দিরহাম' তৈরী করা হয় এবং দিরহামের উপর আরবীতে লিখা হয় “কুলছা আল্লাহু আহাদ" 1২ ২. এরপর খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন মুসলমানদের একাজে পারদর্শিতা দেখলেন তখন তিনি. হাজ্জাজ ইবনে ইউসুফের নিকট কাচা রৌপ্য পাঠালেন এবং হাজ্জাজ ইবনে ইউসুফ তা রাজ্যের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন এ থেকে দিরহাম তৈরী করার জন্য এবং প্রস্ততকারীদের জন্য বেতন নির্ধরিণ করেন। ৫২. ড. আব্দুর রহমান ফাহমী মুহাম্মদ, আন-নুকুদ আল-আরাবিয়া মাদিহা ওয়া হাদেরহা, প্রাুক, পৃ. ২৯ ///.10707079071.001)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।