মদীনা সনদ : বিশ্বের প্রথম লিখিত সংবিধান ১৩ মুসলমানগণ) একে অপরকে সহযোগিতা করবে। ৪৯. যদি তাদেরকে চুক্তি করার এবং তা মেনে নেয়ার আহবান জানানো হয়, তবে তারা চুক্তি করবে এবং তা মেনে নিবে। যদি মুমিনদেরকেও অনুরূপ বিষয়ে আহবান জানানো হয় তাহলে তাদের দায়িত্ব হবে সেটা মেনে নেয়া। যদি কেউ ধর্মের জন্য যুদ্ধ করে তবে তা আলাদা ব্যাপার। ৫০. যে যে দিকে থাকবে প্রতিরোধের ক্ষেত্রে তার ভাগে সে দিক পড়বে । ৫১. বনু আউসের ইহুদীরা এবং তাদের আশ্রিতরা এই সনদের শরীক দলের মত অধিকার ভোগ করবে, যদি তারা সনদের শরীকদলের সাথে সম্মানজনক ব্যবহার করে। বিশ্বস্ততা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রক্ষাকবচ। যে তা আয়ত্ত করে সে নিজের জন্য করে। এই সনদে যা কিছু আছে আল্লাহ তার সত্যতার সাক্ষী এবং রক্ষাকারী। ৫২. অত্যাচারী কিংবা পাপী ছাড়া এই সনদ বাস্তবায়নে কেউ বাধা প্রদান করবে “না । যে কেউ যুদ্ধের জন্য বের হবে সে নিরাপদে থাকবে । আর যে মদীনায় বসে থাকবে সে নিরাপদে ও শান্তিতে থাকবে । যারা অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করবে তারা এর ব্যতিক্রম । ৫৩. নি:সন্দেহে আল্লাহ সৎ ও ধর্মভীরুদের রক্ষাকারী এবং মুহাম্মদ স. আল্লাহর রসূল ।* মদীনা সনদের যথার্থতা ও বিশ্ুহ্বতা নিনূপণ : আধুনিক গবেষকদের মধ্যে ইউসুফ আল-আইশ মনে করেন, মদীনা সনদটি যথার্থ ও বিশুদ্ধ নয়। তার মতে ধর্মীয় দিক দিয়ে গুরুতুপূর্ণ হওয়া সত্তেও বিশুদ্ধ হাদীসের গ্রন্থসমূহে এটি বর্ণিত হয়নি। উপরক্তু ১১১৮০ ৭৩ -১৫১হি./৭০খি.-৭৬৮খ্রি.) কোন সূত্র (সনদ) উল্লেখ না করে মদীনা সনদটি বর্ণনা করেন এবং ইবনে সায়্যিদ আন-নাস তার কাছ থেকেই এটি বর্ণনা করেন। আল-আইশ বলেন, কাছীর ইবনে আবদুল্লাহ ইবনে আমর আল- মুজানী তার পিতা আবদুল্লাহ এবং পিতামহ আমর মদীনা সনদ রিওয়ায়াত করেন। উক্ত বর্ণনাধারা সম্পর্কে ইবনে হিব্বান আল-বুস্তী বলেন, কাছীর তার পিতা ও পিতামহ সূত্রে একটি জাল সনদ রিওয়ায়াত করেছেন যা কোন কিতাবে অন্তর্ভুক্ত করা কিংবা রিওয়ায়াত করা সঙ্গত নয়। আল-আইশের মতে, ইবনে ইসহাক মদীনা সনদ বর্ণনার ক্ষেত্রে কাছীর ইবনে আবদুল্লাহর উপর নির্ভরশীল ছিলেন এবং সম্পূর্ণ জ্ঞাতসারেই এর সূত্রটি এড়িয়ে গেছেন।* *. আবদুস সালাম হারুন (সম্পা.), তাহবীব সীরাত ইবনে হিশাম, প্রাগুক্ত, পৃ..১২৪-১২৬ ৯. ইবনে হাজার আল-আসকালানী, ভাহযীব আল-তাহযীব, লাহোর : নশর আল-সুন্নাহ, খ. ৮, পৃ. ৪২২ ১০. দু 6111181501, আল-দাওলাহ আল-আরাবিয়্যাহ ওয়া সুকৃতৃহা, ইউসুফ আল-আইশ অনুদিত আরবী সংস্করণ, দামিস্ক : ১৯৫৬, পৃ. ২০, পাদটীকা-৯ ///.10707079071.001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।