১৩৮ ইসলামী আইন ও বিচার গোলাকার করে তৈরী করেছিলেন। এঁতিহাসিক জাওদাত পাশা ১৯ হিজরীতে ইয়াজেদ নামক স্থানে তৈরী মুদ্রা দেখেছেন। এর চতুর্দিকে লিখা ছিল, “আব্দুল্লাহ ইবনে যুবায়ের আমীরম্ল মুমিনীন” ।৪৮ অন্যদিকে আব্দুলাহ ইবনে যুবায়েরের পুত্রও মুদ্রার উপর বিভিন্ন ইসলামী শব্দাবলী সংযোজন করেছিলেন। ইমাম মাকরিজি বলেন, আব্দুলাহ ইবনে যুবাইর যখন মন্কায় খিলাফতে অধিষ্ঠিত হন তখন তিনি গোলাকার যুদ্রা তৈরী করেন সুতরাং তিনিই প্রথম ব্যক্তি যিনি গোলাফার দিরহাম তৈরী করেছিলেন। এর পূর্বে যে সব 'দিরহাম' তৈরী করা হয়েছিল তা ছিল পুরু ছোট ও আয়তাকার । অতঃপর তিনি গোলাকার করে তৈরী করেন এবং এর এক পৃষ্ঠায় নকশাকারে লিখা হয়, “মুহাম্মদ রাসূলুল্লাহ' অন্য পৃষ্ঠায় লিখা হয় 'আমারাল্লাহু বিল ওফায়ে ওয়াল আদলে' (আল্লাহ ওয়াদা পূর্ণ ও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন) | এঁতিহাসিক বালাজুরী বলেছেন, আবুলাহ ইবনে যুবায়ের রা. এর নির্দেশে মুসয়াব রা. 'দিরহাম' তৈরী করেছিলেন ৭০ হিজরীতে পারস্যের মুদ্রার ধরন অনুযারী এবং এর উপর লিখা হয়েছিল “বারকাতুল্লাহ' এবং “আল্লাহ' । তদ্রপ বর্ণিত আছে, মুসয়াব রা. দিনার তৈরী করেছিলেন। মাওয়ারদী, ইবনে খালদুন এবং ইমাম মাকরিজিও একই কথা বলেছেন ।০৯ মুদ্বাব্যবস্থা অধিকাংশ এঁতিহাসিকের মতানুসারে* খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রথম ব্যক্তি যিনি ইসলামী দিনার তৈরী করেন এবং তিনিই সর্বপ্রথম ইসলামী মুদ্রা প্রচলনের পূর্ণ মারা পেয়েছিলেন এবং তিনিই সমগ্র পৃথিবীতে প্রধান ও প্রথম মুদ্া তৈরী-ও প্রচলনকারী হিসেবে পরিগণিত হয়েছেন। আধুনিক পরিভাষা অনুযায়ী “ইসলামী দিনার তখনকার “হার্ড কারেন্সি' তে পরিণত হয়েছিল । একটি আধুনিক গবেষণায় ড. নাজদাহ খামাস বলেন, “সিরিয়ায় দিনার পাওয়া গিয়েছিল ১৯৫৪ সনে, এরপর লেবাননে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে করাচির বি হয়েছিল ৭৪ হিজরী সনে। এর প্রথম পৃষ্ঠায় অর্কিত ছিল খলিফা আব্দুল মালিকের ছবি, দণ্ডায়মান, তরবারী হাতে, পরনে যুদ্ধের পোশাক। এর চতুর্দিকে লিখা ছিল বিপরীত দিক থেকে 'বিসমিল্লাহ' “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু', “মুহাম্মদ রসূলুলাহ' প্রথম পীঠের মধ্যখানে ছিল বাইজেনটাইন ক্রস, এর চতুর্দিকে লিখা ছিল “বিসমিল্লাহ' । এই দিনার হিজরী ৭৪ সনে তৈরী করা হয়েছিল।৫১ *, আল-মাকরিজি, ইগাছাতুল উম্মাহ বি কাশকিল তম্ঘাহ, প্রাক, পৃ. ৫৩ *. আল-মাওয়ারদি, আল আহকাম আল সুলতানিয়া, প্রাুক, পৃ. ১৫৪ ৫০. ড. নাজদাহ খামাস, তারিবুনাকদে ওয়া আসার্ছ আলাল এলাকাতিল আরাবিয়া আলবায়জানাতিয়া ওয়ালআয়িল ইকতেসাদি, মাজান্লা দিরাসাত তারিখিয়া, সংখ্যা ১৫,১৬, জানুয়ারী-ফেব্রুয়ারী, ১৯৮৪, পৃ. ১৩৭-৮ ৫১. আল-মাকরিজি, ইগাছাতুল উম্মাহ বি কাশফুল ওম্ঘাহ, প্রাগুক্ত, পৃ. ৫৪ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।