ইসলামী মুদ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১৩৫ বাগালি দেরহামের পরিমাণ ছিল আট দাওয়ানেক, এবং তাবারি দিরহামের পরিমাণ ছিল চার দাওয়ানেক, মাগরেবী দিরহামের পরিমাণ ছিল তিন দাওয়ানেক আর ইয়ামেনি দিরহামের পরিমাণ ছিল এক দাওয়ানেক। তিনি বলেন, “তোমরা লক্ষ্য কর, কোন- মুদ্বা বেশি ব্যবহৃত হয় এবং অধিকাংশ মানুষ ব্যবহার করে। অতঃপর দেখা যায়, বাগালি দিরহাম এবং তাবারি দিরহাম সর্বাধিক ব্যবহার হয়। তিনি এ দুটি মুদ্রা একত্র করেন এবং তা ১২ দাওয়ানেকে পরিণত হয়। তিনি এর অর্ধেক ছয় দাওয়ানেক গ্রহণ করে “ইসলামী দিরহাম" ছয় দাওয়ানেক প্রচলন করেন। ইমাম মাকরিজি, ইবনে খালদুন ও ইমাম মাওয়ারদী এ ব্যাপারে একমত্য পোষণ করেন যে, উমর রা. উপরোক্ত পদক্ষেপটি গ্রহণ করেছিলেন। কিন্ত ইবনে সালাম উক্ত কাজটি উমাইয়া খলিফাদের কাজ বলে উল্লেখ করেন এবং ইবনে কুদামাহ আল- মাকদিসী উক্ত অভিমত সমর্থন করেন।৩? ইমাম আবু উবায়েদ বলেন, “উমাইয়া যুগে যথন মুদ্রা তৈরীর প্রস্তুতি গ্রহণ করা হয় তখন এর পরিণতি কি হবে তার প্রতি দৃষ্টি দেয়া হয়। অতঃপর যখন মুদ্রা তৈরির জন্য সকলেই সম্মত হন তখন পূর্ণ দিরহামের বিবেচনা করা হয় আর এর পরিমাণ ছিল আট দাওয়ানেক, এর চেয়ে ছোট দিরহামের পরিমাণ ছিল চার দাওয়ানেক । অতঃপর তারা ছোট ও বড় উভয় প্রকারের মুদ্বাকে সম মুদ্রায় পরিণত করেন এবং দু'টি মুদ্বাই ছয় দাওয়ানেক করে তৈরী করা হয়।. দিরহামকে মিসকাল-এ বুপান্তর অনারবদের তৈরী দিরহাম ছোট-বড় ছিল। আরবগণ তা থেকে মিসকাল তৈরী করতো যার ওজন ছিল বিশ কিরাত, কোনটি ১২ কিরাত, কোনটি ১০ কিরাত, আর এটাই ছিল মধ্যম পর্যায়ের । ইসলামের আবির্ভাবের পর যাকাত আদায়ের জন্য মধ্যম পন্থা অবলঘনের প্রয়োজন হল তখন তারা ২০ কিরাত, ১২ কিরাত ও .১০ কিরাত যোগ করে ৪২ কিরাত পান এবং এর এক তৃতীয়াংশ ওজন নিয়ে নতুন করে দিরহাম তৈরী করেন যার ওজন ১২ কিরাত। এতে প্রতি ১০ দিরহামের ওজন হয় ৭ মিসকাল, তাতে ৭ মিসকাল সমান ১৪০ কিরাত হতো ।২৯ ইবনে খালদুন এ ওজনের পক্ষে বলেন, “ইসলামের প্রথম যুগ, সাহাবাদের যুগ ও তাবেরীদের যুগ থেকেই এ ব্যাপারে ইজমা হয়েছে যে, ইসলামী দিরহাম দশ দিরহাম সমান ৭ মিসকাল স্বর্ণ এবং এর এক আওকিয়া সমান ৪০ দিরহাম, এ হিসাবে এক দিরহাম এক দিনারের ৭ (সাত) দশমাংশ এবং এক মিসকাল স্বর্ণের পরিমাণ হল ৭২ ৩৭. আবুওবায়েদ, আম-আমওয়াল, প্রীণুক্ত, পৃ. ২১০ ৩. আল-বালাজুরী,ফুডুহুল বুলদান, প্রাগুক্ত, পৃ. ৪৫১ ৩». ইবনে খালদুন, আল-মুকাদ্দিমাহ, প্রাগুক্ত, পৃ. ২৬৩ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।