ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী মুদ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১৩১ (৫) ৬) (৭) (৮) মুদ্রা ব্যবস্থার আরেকটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো স্থির মৃল্যস্তর। অর্থ বা মুদ্রা বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য পরিমাপের মানদণ্ড এবং ঝণ পরিশোধের মাপকাঠি । সুতরাং সঙ্গত কারণেই মুদ্রার মূল্য স্থির থাকা বাঙ্থনীয়। কারণ দাম স্তরের উধ্বগতি ও নিম্নগতি উভয়ই ক্ষতিকর। তাছাড়া বাণিজ্যচক্রের উঠানামা রোধ করতে হলে দাম স্তরের স্থিতিশীলতা বজায় রাখা নেহায়েত জরুরী । এছাড়া দাম স্তরের স্থিতিশীলতা আয় বৈষম্য হাস করতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করে। স্থিতিশীল দাম স্তর রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্য সৃষ্টিতে সহায়তা করে। সবেপিরি দাম স্তরের অস্বাভাবিক উধ্বগতি সীমিত আয়ের জনসমাজকে গভীরভাবে প্রভাবিত করে। তাই মুদ্বাব্যবস্থা ও মুদ্বা নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য হল স্থিতিশীল মূল্য স্তর বহাল রাখা । পুঁজি সমাবেশফরণ ও বিনিয়োগ 8 ইসলাম অতিরিক্ত সম্পদ পুঞ্জভূত করাকে যেমন অপছন্দ করে, তেমনি অলস সঞ্চয় একত্র করে উৎপাদন বৃদ্ধি এবং যথার্থ বিনিয়োগেও উৎসাহিত করে। আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুঁজি উৎপাদনশীল খাতে ব্যবহার অপরিহার্য । অনেকে অর্থ সঞ্য় করে তা দিয়ে নিজ উদ্যোগে উৎপাদনশীল বিনিয়োগ নিশ্চিত করতে সক্ষম নাও হতে পারে। তা ছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারীর পক্ষেও উৎপাদনমুখী বিনিয়োগ অসম্ভব। এ জন্য প্রয়োজন এমন একটি আর্থিক ব্যবস্থা যা সঞ্চয়ের সন্নিবেশ ঘটিয়ে অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টিতে ভূমিকা রাখবে । ইসলামী মুদ্রাব্যবস্থা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে ।* সুদের পূর্ণ বিলোপ সাধন £ সুদ নির্মল করা ইসলামী মুদ্রা ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। সুদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করে মুনাফাভিত্তিক একটি কল্যাণধর্মী অর্থব্যবস্থার ভিত্তি রচনায় ইসলামী মুদ্রা ব্যবস্থার কোন বিকল্প নেই। কুরআন ও সুন্রাহয় সুদের অভিশাপ থেকে মানবতাকে মুক্ত থাকার জন্য যে নির্দেশ দেয়া হয়েছে, ইসলামী মুদ্বাব্যবস্থা এ সুদ সম্পূর্ণভাবে নির্মল করতে বদ্ধপরিকর । ইসলামী শরীয়ার পূর্ণ অনুসরণ । ইসলামী মুদ্বা ব্যবস্থার যাবতীয় কর্মপরিকল্পনা ও নীতি ইসলামী শরীয়ার আলোকে প্রণীত। তাই ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ শরীয়ার নীতি বিরুদ্ধ কোনো কাজ করে না এবং শরীয়া লংঘিত হয় এমন কোনো লেনদেনও করে না। যে সব খাতে শরীয়া বিনিয়োগ নিষিদ্ধ, ইসলামী ব্যাংকসমূহ কখনো তাতে বিনিয়োগ করতে পারে মা, তা যতই লাভজনক হোক না কেন। ইসলামী ব্যাংক তার ০০. প্রাগুক্ত, পৃ. ১৩১ ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।