ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ ইসলামী আইন ও বিচার আমানত গ্রহণ, বিনিয়োগ ও পরামর্শ প্রদানসহ সকল ক্ষেত্রেই ইসলামী শরীয়ার বিধি-নিষেধের প্রতি খেয়াল রাখা ইসলামী ব্যাংকের কর্তব্য 1৬ ইসলামী মুদ্বা ব্যবস্থার উদ্দেশ্য (১) দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মপ্রবাহ সচল ও গতিশীল রাখা । অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থার উদ্দেশ্য সুদূরপ্রসারী । মুদ্বা শুধু বিনিময় মাধ্যম এবং মূল্যপরিমাপক হিসেবে কিংবা সঞ্চয়ের বাহন এবং খণ পরিশোধের হাতিয়ার হিসেবেই ভূমিকা পালন করে না। বরং মুদ্রা বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার সুযোগ-সুবিধা সৃষ্টি করে । জীবন ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার দ্রন্ত বন্টনের নিয়ামক হিসেবেও কাজ করে। অর্থনীতিতে ভোগ ও বিনিয়োগ নির্ধরিণে অর্থ ব্যবস্থা গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। অর্থের প্রসারণ এবং সংকোচন দেশের মোট চাহিদা-স্থাস বৃদ্ধি করতে পারে। (২) অর্থনৈতিক উন্নয়ন £ আধুনিক জগতে অর্থনৈতিক উন্নয়ন অনুন্নত দেশগুলোর মুদ্াব্যবস্থা ও আর্থিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছে। অনুন্নত দেশসমূহে প্রচুর অব্যবস্বত প্রাকৃতিক সম্পদের পুর্ণ নিয়োগ দ্বারা অর্থনৈতিক উন্নয়ন এই সমস্ত দেশের প্রধান লক্ষ্য । (৩) পূর্ণ কর্মসংস্থান £ দেশে যে পরিমাণ মানব সম্পদ রয়েছে তাদের পূর্ণ নিয়োগ লাভ দেশের মুদ্রা ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। মুদ্বাব্যবস্থা ও বিশেষ আর্থিক নীতির মাধ্যমে দেশে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। অর্থনীতিবিদদের মতে দেশের মোট কর্ম-নিয়োগের পরিমাণ সমাজের মোট ব্যয়ের উপর নির্ভর করে এবং অর্থব্যবস্থা ও আর্থিক নীতির সাহায্যে এ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা যায়। (৪) বৈদেশিক বিনিময় হারের স্কিরতা ৪ প্রথম বিশ্বযুদ্ধের আগে. যখন স্বর্ণমান প্রচলিত ছিল তখন মুদ্রাব্যবস্থা ও আর্থিক নীতির বিশেষ লক্ষ্য ছিল মুদ্বার বহির্মুল্য স্থির রাখা। স্বর্ণমানে বিনিময় হারের উঠানামার ফলে দেশের অভ্যন্তরীণ দাম স্তর, উৎপাদন ও নিয়োগ, স্তরের কাঠামোতে পরিবর্তন হয়। সুতরাং ্ব্মমানের নিয়ম মেনে চলে বৈদেশিক বিনিময় হারের স্থিরতা বজায় রাখাই তখনকার মুদ্বাব্যবস্থা ও আর্থিক নীতির অন্যতম লক্ষ্য ছিল। কিন্ত যুদ্ধোত্তর পৃথিবীর পরিবর্তিত অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থের বা মুদ্বার বহিমূর্লয অপেক্ষা অর্থের অন্তর্মূল্য অধিকতর গুরুতৃপূর্ণ। কারণ অর্থের অভ্যন্তরীণ মূল্যের পরিবর্তনের ফলে সামঘিকভাবে জীবনযাত্রার মান প্রভাবিত হয়। প্রকৃতপক্ষে, অর্থের বহির্মূল্য ও অভ্যন্তরীণ মূল্যের মধ্যে কোন বিরোধ থাকা উচিত নয়। দেশের স্থার্থ অনুযায়ী উভয় মুল্যকেই কখনো স্থির রাখা. উচিত এবং কখনো পরিবর্তিত হতে দেয়া উচিত। ৩২. ইকবাল কবির মোহন, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিত ঢাকা: জেরীন পাবলিশার্স, ২০০১, পৃ. ১৩০ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।