ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী মুদ্বাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১২৯ খলিফাদের আমলে আরো অনেক পরিবর্তন ও পরিবর্ধন করে ইসলামী মুদ্রার প্রচলন করা হয়, যা ইসলামের সুদীর্ঘ শাসনামলে প্রচলিত ছিল। (২) ইসলামী মুদ্বা ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল, দেশের অভ্যন্তরে প্রচলিত বিহিত (৩) (৪). মুদ্রার ধাতবমান। ইসলামী অর্থব্যবস্থায় বিহিত মুদ্বার অবশ্যই ধাতব মূল্য থাকতে হবে, কিংবা অবশ্যই তা পরিবর্তনীয় হতে হবে। এ অর্থে ইসলাম বিভিন্ন দেশে প্রচলিত কাগজি মুদ্বাকে সমর্থন করে কিন্ত এটাকে অবশ্যই পরিবর্তনীয় মুদ্রা হতে হবে। অর্থাৎ এ মুদ্রার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে সমপরিমাণ কিংবা ন্যুনতম পরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য থাকতে হবে, যাতে জনসাধারণ ইচ্ছে করলে সরকারের নিকট থেকে কাগজি মুদ্রার পরিবর্তে ধাতব মুদ্রায় পরিবর্তন করে নিতে পারে, কিংবা এমন বৈদেশিক মুদ্রা থাকতে হবে যার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য এ দেশের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রয়েছে যেমন মার্কিন ডলার । সুদবিহীন ব্যবস্থা £ ইসলামী মুদ্রা ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এটা সুদমুক্ত ব্যবস্থা । ইসলাম সুদকে যুলুম, নির্যাতন ও অর্থনৈতিক শোষণের হাতিয়ার আখ্যা দিয়েই ক্ষান্ত হয় নি বরং মানবতার মুক্তির সনদ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ বলেন, 4621৩ 6৮৮৫ 059 020 176 এ ও 05695055594 58124855880855540 08195 “হে মুমিনগণ! তোমরা সুদ থেকে সম্পূর্ণভাবে বিরত থাক, যদি তোমরা মুমিন হয়ে থাক। আর যদি তা না কর তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে । আর তোমরা যদি তা থেকে বিরত থাক এবং তওবা কর তাহলে তোমরা তাতে বিনিয়োগকৃত তোমাদের মূল পুঁজি গ্রহণ করতে পারবে । তোমরা কাউকে যুলুম করবে না এবং তোমরাও কারো যুলুম নিতিনের স্বীকার হবে না” ।(আল-কুরআন, ২ : ২৭৮-২৭৯) রসূলুল্লাহ স.-এর পবিত্র হাদীসে কঠোরভাবে সুদ গ্রহণ, ভক্ষণ ও সুদের কারবারে সাক্ষ্যপ্রদানকে শুধু নিষিদ্ধ বা হারামই করা হয়নি বরং তিনি তাদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষণ করেছেন। আর এ জন্যেই ইসলামী মুদ্রাব্যবস্থা এ অভিশপ্ত সুদকে সম্পূর্ণরূপে পরিহার ও বর্জন করেছে। শরীয়ত অনুগত $ ইসলামী মুদ্রা ব্যবস্থা সুদ বর্জন করা ছাড়াও ইসলামী শরীয়তের সকল নির্দেশাবলী মেনে চলতে বদ্ধপরিকর । ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী এর সকল কযিক্রম পরিচালিত হয়। ইসলামী ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যবিধি ও কর্মপদ্ধতিতে ব্যাংক সম্পূর্ণরূপ ইসলামী শরীয়ার অনুসারী । ///.1090709091.001)

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।