১২৮ ইসলামী আইন ও বিচার মুদ্রার উভয় পাশ্বে বিভিন্ন নকশা সম্বলিত এবং প্রচলনকারী সরকারের ছবি কিংবা সিলমোহরসহ তৈরী হতে থাকে। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বিভিন্ন নামে পরিচিত হতে থাকে যেমন স্বর্ণ মুদ্রাকে দিনার এবং রৌপ্য মুদ্রাকে “দিরহাম' বলা হতো। ব্যবসায়- বাণিজ্যের বিস্তারের মাধ্যমে পৃথিবীর বৃহৎ সাম্রাজ্য রোম সাম্রাজ্যে স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো “দিনার' নামে এবং পৃথিবীর আরেকটি বৃহৎ ক্ষমতাধর সাম্রাজ্য পারস্যে রৌপ্য মুদ্রা ব্যবহার হতো “দিরহাম' নামে । এ সময় এ দুটো সাম্রাজ্যের সাথেই আরবদের ঘনিষ্ঠ সম্পর্ক, যোগাযোগ ও ব্যবসায়- বাণিজ্য পরিচালিত হতো। ব্যবসা বাণিজ্যের কাজ সম্পাদিত হতো মুদ্বার বিনিময়ে । এ কারণে আরব দেশে তখন 'দিনার' ও “দিরহাম' উভয় মুদ্রার প্রচলন ছিল। ৬. গোটা পৃথিবীতে বহু শতাব্দিকাল থেকে ধাতব মুদ্রার প্রচলন বিদ্যমান থাকলেও শিল্প বিপ্রবের পরের পৃথিবীর বিনিময় মাধ্যম হিসেবে চাহিদা মিটাতে ধাতব মুদ্রা অক্ষম হয়ে পড়ে | গোটা পৃথিবীর ব্যবসায়-বাণিজ্য আর লেনদেনের পরিমাণ এতই বৃদ্ধি পায় যে, স্বর্ণ মুদ্রা কিংবা রৌপ্য মুদ্রার মাধ্যমে এ বিশাল চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। পৃথিবী তখন এমন আরেকটি মুদ্রার প্রয়োজনীয়তা অনুন্ভব করে যার মাধ্যমে দেশীর ও আন্ত তিক লেনদেন ব্যবসায়-বাণিজ্য ও কারবারের বিনিময় মাধ্যম ও মূল্য পরিমাপক হিসেবে যোগান দেয়া সম্ভব, যার যোগান ধাতব মুদ্রার মত সীমিত থাকবে না। আর তখনই আবিষ্কার হল 'কাগজী মুদ্রা'। ১৭শ শতান্দিতে ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে কাগজী মুদ্রার প্রথম প্রচলন শুরু হয়। যদিও কাগজী মুদ্রা অনেকগুলো ধাপ বা স্তর অতিক্রম করে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। অর্থনীতিবদদের ধারণা, কাগজি মুদ্বা এ পরিণত পর্যায়ে পৌছাতে প্রায় তিন শত বছরেরও বেশী সময় পার হয়েছে। মুদ্রার ইতিহাসে কাগজি মুদ্বার আবিষ্কার এক বিরল ঘটনা । ইসলামী মুদ্বাব্যবস্থার গুরুত্ যে পদ্ধতির সাহায্যে দেশের অর্থের যোগান ও এর মূল্য নিয়ন্ত্রিত হয় তাকে মুদ্রাব্যবস্থা বলে। দেশের অর্থনৈতিক কর্মপ্রবাহ অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে অর্থের যথোপযুক্ত যোগানের বন্দোবস্ত করে দেশের দাম স্তর ও অর্থের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখাই মুদ্রাব্যবস্থার লক্ষ্য । সুতরাং দেশের অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাব্যবস্থার গুরুত্ব অন্বীকার্য। ইসলামী মুন্রাব্যবস্থার বৈশিষ্ট্য (১) ইসলামী মুদ্রা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল, দ্বি-ধাতুমান মুদ্বাব্যবস্থা। ইসলামের আবিভাঁবের পর সাময়িকভাবে রোম সম্ত্রাজ্যের স্বর্ণ মুদ্রা এবং পারস্য সামত্াজের রোপ্য মুদ্রা- এ দুটি মুদ্রাই যুগপৎভাবে ইসলামী রাষ্ট্রে প্রচলিত ছিল। অতঃপর উমর রা. উক্ত মুদ্রা দুটির আকার আকৃতির কিছু পরিবর্তন এবং ইসলামী ভাবধারার কিছু শব্দাবলী সংযোজন করে ইসলামী. মুদ্ধা প্রচলন করেন। পরবর্তীতে খলীফা আব্দুল মালিক এবং উমাইয়া ও আব্বাসীয় ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।