ইসলামী মুদ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১২৭ বিভাজন আরো ব্যাপক হয়ে পড়ে, বিনিময় পরিসর আরো বৃদ্ধি পায়, তখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা অচল হতে থাকে। সেটা আর মানুষের বিনিময় প্রয়োজন মিটাতে সক্ষম হল না। তখন মানুষ এমন একটা মুদ্রার প্রয়োজন অনুভব করল যার মৃল্যমান অধিক হবে, সহজে বহনযোগ্য হবে, দীর্ঘস্থারী হবে, যার মৃল্যমান ক্ষুদ্র ক্ষুত্র অংশে বিতক্ত করা যাবে এবং যার মাধ্যমে ছোট বড় সব ধরনের বস্ত ক্রয়-বিক্রয় করা সম্ভব হবে। মানুষের এ প্রয়োজন ও অর্থনৈতিক চিন্তার উপর ভিত্তি করে '্রব্য মুদ্রা" প্রথার পরিবর্তে তখন “ধাতব মুদ্রা প্রথার প্রচলন হলো । ধাতব মুদ্রা মানুষের বিনিময় ব্যবস্থাকে অনেক উন্নত ও সহজতর করে দেয়। ধাতব মুদ্রাই তখন সকল দ্রব্যের মূল্য পরিমাপক হিসেবে গণ্য হয়। এ সময় মানুষ স্বপ্পমূল্যের ধাতব যেমন লোহা, ব্রোঞ্জ, নিকেল ইত্যাদিকে মুদ্রা হিসেবে গ্রহণ করে ।২৯ ডঃ ফৌজি আতাবি বলেন, “প্রথম ধাতব মুদ্রা ব্যবস্থার প্রচলন হয় যিশুধৃষ্টের জন্মের তিন হাজার বছর পূর্বে। বহু বৎসর পর্যন্ত এ মুদ্রার প্রচলন চলতে থাকে এবং পরবর্তীতে স্বর্ণ ও রৌপ্যকে ফুদ্বা হিসেবে ব্যবহার করা হয় । তখন ধীরে ধীরে অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার হাঁস পায় এবং স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহার বৃদ্ধি পায়, কারণ স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময় মূল্য অনেক বেশী। এটা সহজ বহনযোগ্য ও দীর্ঘস্থারী। ফলে এ দুটো মুদ্বাই তখন সর্বসাধারণের নিকট অধিক গ্রহণযোগ্য বিবেচিত হয়৷ এক গবেষণায় বলা হয়, যিশুধৃষ্টের জন্মের ৭০০ বছর পূর্বে প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন হয়। অন্য এক গবেষণায় বলা হয়, প্রথম রৌপ্য মুদ্রার ব্যবহার শুরু হয় যিশুধৃষ্টের জন্মের ২৬৯ বছর পূর্বে । স্বর্ণ মুদ্রার প্রচলনের ব্যাপারে অন্য এক গবেষণায় বলা হয়, যিশুধৃষ্টের জন্মের ২০৬ বহর পূর্বে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন হয়।* (ক) প্রথমে মানুষ যখন স্বর্ণ ও রৌপ্য মুদ্বার প্রচলন শুরু করে এবং এর গুরুত্ব, যাজনীয়তা ও বৈশিষ্ট্য অনুভব করল তখন থেকে বিভিন্ন ধরনের, বিভিন্ন ওজনের মুদ্বা তৈরি হতে লাগল । পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতী কারবার চলতে থাকে । তখন এ সমস্যা নিরসনের জন্য সরকারী হস্তক্ষেপের প্রয়োজন হয়। তখন থেকে ব্যক্তির পরিবর্তে সরকার বা রাষ্ট্রের উপর স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা প্রচলনের দায়িতু ন্যস্ত হয় এবং মুদ্রার প্রকৃত মূল্যের সাথে বাজার মূল্যের সমন্বয় হয় এবং মানুষ স্বাধীনভাবে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময়ে কারবার করতে থাকে। (খ) এ স্তরে গোটা আরেকটি নতুন শিল্পে প্রবেশ করে তা হল "মুদ্রা তৈরী শিল্প' ৷ এ মুদ্রা তৈরী শিল্প প্রথমে এশিয়া তারপর ইউরোপে প্রবেশ করে। তখন হতে ২». প্রাগুক্ত, পৃ. ১৩৬ ০. প্রাপক, পৃ. ১৩৫ ৩. ডঃ সকর আহমেদ সকর, মুহাদিরাত ফিননুকৃদ ওয়াল বুনুক ওয়াল ইকতিসাদুন্দাউলি, আল- কাহেরা: নাহদাতুস্শারক, পৃ. ১৭ ///.1070709091.001)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।