ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ (৩) €৪) (৫) (৬) ইসলামী আইন ও বিচার বিশেষ প্রয়োজন। তখন থেকে মানুষ ছোট ছোট দল গঠন করতে লাগল এবং কর্ম বিভাজন শুরু করল প্রত্যেক ব্যক্তি কোন একটি বিশেষ দ্রব্য উৎপাদন কার্জে নিয়োজিত হতে লাগলো । এভাবে কেউ খাদ্য তৈরী, কেউ বা বস্ত্র তৈরী, কেউ বা আশ্রয়স্থল নির্মাণে নিয়োজিত হলো । অর্থনীতিতে একে বলা হয় শ্রম বিভাজন' এবং এ যুগকে বলা হয় “দলীয় স্বাবলম্বনের যুগ' । তার পর মানুষ বহু দলে- উপদলে বিভক্ত হয়ে পড়ে এবং মানুষের চাহিদা ও প্রয়োজন বহুমুখী হয়ে ওঠে । তখন বিভিন্ন পণ্য দ্রব্যের উৎপাদনও অনেক গুণে বৃদ্ধি পায়। মানুষের জীবনযাত্রা অনেকটা স্থায়িত্ব পায় এবং মানুষ কৃষি কাজে নিয়ে হয় এবং বড় বড় দলীয় বন্ধনে আবদ্ধ হতে থাকে । তখন থেকে বিভিন্ন পণ্য দ্রব্যের আন্ত:বিনিময়ের প্রয়োজনীয়তা অনুভব করে। এই স্তরকে বলা হয় “পরস্পর বিনিময়ের অর্থনৈতিক স্তর" । বিনিময়ের এ স্তর দীর্ঘদিন যাবৎ চলতে থাকে । পরবর্তীতে এই স্তরে মানুষের মধ্যে বিনিময়ের ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয় এবং মানুষ দ্রব্য বিনিময়ের কোন সহজ পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করে। এ পর্যায়ে মানুষ দ্রব্য বিনিময়ের জটিলতা ও সমস্যা প্রকটভাবে অনুভব করে এবং চিন্তা করতে থাকে বিশেষ কোন একটি দ্রব্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে নির্ধারণ করার জন্য যা দ্রব্য ও সেবার মূল্য পরিমাপক হিসেবে গণ্য হবে। একে '্রব্য বিনিময় প্রথা” বলা হয়। বিনিময়ের এ স্তর বহু যুগ ধরে চলতে থাকে। এর কিছুদিন পর আরেকটি উন্নত পর্যায় আবিষ্কৃত হয়, যে স্তরে মানুষের ব্যবসায়-বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয় এবং সহজতর হয়। এ পর্যায়ে কোন একটি বিশেষ দ্রব্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে সকল ক্রেতা ও বিক্রেতা গ্রহণ করে এবং তাদের দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপক হিসেবে নিবচিন. করে নেয় যেমন- চামড়া, অলংকার, হাতিয়ার, যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র ইত্যাদি। এ স্তরকে “নস্ত মুদ্রা অর্থনীতি' হিসেবে আখ্যায়িত করা যায়। কেউ কেউ একে '্রব্য মুদ্রা প্ধতি' হিসেবে আখ্যা দিয়েছেন।২৮ তবে এখানে উল্লেখ্য যে, উপরোক্ত ধাপগুলো একটি আরেকটি থেকে সম্পূর্ণ পৃথক ছিল না বরং পরস্পর সম্পর্ক যুক্ত ছিল। উল্লেখ্য যে, মুদ্বার উৎপত্তির উপরোক্ত ধাপগুলোর সুনির্দিষ্ট কোন সময়কাল জানা যায়নি। কারণ এ ধাপগুলোতে কোন বিষয় লিখিতভাবে লিপিবদ্ধ করে রাখার প্রচলন ছিল না, কেননা এগুলো ছিল ইতিহাসপূর্ব যুগের ঘটনাবলী । এরপর ইসলামের আবিভাবের পূর্ব যুগে মানুষের জীবনযাত্রা আরও জটিল হয়ে পড়ে। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা আরও বৃদ্ধি পায়। শ্রম ২». প্রাপ্ত, পৃ.১৩৪ ///.10707079091.00])

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।