ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ ইসলামী আইন ও বিচার মাওয়ারদী তার বিখ্যাত “আল-আহকাম আল-সুলতানিয়া" গ্রন্থে মুদ্রা সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি বর্ণনা করেছেন, কিভাবে মানুষ মুদ্বা অপব্যবহার করতো, যার ফলশ্রুতিতে খলীফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এর শাসনামলে পৃথক ইসলামী মুদ্রা তৈরী করার প্রয়োজন হয়েছিল।২ মুদ্রার মৃল্য সম্পর্কে ইমাম গাযালী বলেন, 'মুদ্বা' মূলতঃ কোন মূল্য বহন করে না-বরং এটি একটি “নমুনা' কিংবা “মাধ্যম' মাত্র। ইমাম গাযালী মুদ্রার কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছেন এবং দ্রব্যের মূল্য পরিমাপক হিসেবে এবং বিনিময়ের উত্তম মাধ্যম হিসেবে মুদ্রার ভূমিকার কথা উল্লেখ করেছেন। তিনি বিনিময় কার্য সহজ করার ব্যাপারে এবং বাণিজ্যিক কার্যাবলী উন্নয়নের ব্যাপারে মুদ্রার ভূমিকার কথা বলেছেন এবং এগুলোকে তিনি আল্লাহ রাব্লুল আলামীনের নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন ।২২ ষুদ্রা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছেন, মুদ্রার নিজন্ব কোন মূল্য নেই, বরং এর মূল্য নির্ভর করে সামাজিক পরিচিতি ও পরিভাষার উপর। এ অর্থে মুদ্রার জন্য বর্ণ এবং রৌপ্য আবশ্যকীয় নয়। তন্ত্রপ তিনি মুদ্রার সামাজিক কার্যবিলী উল্লেখ করে বলেন, মুদ্বা'হল বিনিময় মাধ্যম এবং কারবারের উপায় ।২০ ইবনে কাইয়্যিম তার' ১:4০) ১ ১৮ ৬:৯৯) 4১০ গ্রন্থে মুদ্রা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সেখানে মুদ্রার গুরুত্ব ও অত্যাবশ্যকীয়তা উল্লেখ করে বলেন, যুদ্ধা হল এমন একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্ত্বপূর্ণ বন্ত যা না হলেই নয়। ইবনে খালদুন “মুদ্রা” সম্পর্কে পণ্ডিত ছিলেন এবং এমন পর্যায়ে পৌছে গিয়েছিলেন যে অনেক গবেষক ইবনে খালদুনের চিস্তাধারার উপর ভিত্তি করে মুদ্রা সম্পর্কে বিশেষ তত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি তার অর্থনৈতিক চিন্তাধারা তার বিখ্যাত 2১৪ নামক গ্রন্থে আলোচনা করেছেন। সেখানে তিনি মুদ্রা মূল্যের পরিমাপক এবং বিনিময় মাধ্যম- এ দুটো কার্যবিলীর কথা উল্লেখ করেছেন।২ গবেষকগণ ইবনে খালদুনের “মুদ্রা তত্তে অনেক দিক ও বিষয়ের সন্ধান পেয়েছেন, তার মধ্যে সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ দিক হল ৪ মুদ্রার প্রকৃতি এবং রাষ্ট্রের উৎপাদন ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো এবং যেগুলো মুদ্রার যোগান ও মুদ্রার প্রচলন গতি ও চক্রের দ্রন্ততার সাথে সংশ্লিষ্ট । বিশিষ্ট সাহিত্যিক “দুমাইরি' মুদ্বা সম্পর্কে আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ ৪১৯ ৫] ০) ৯৯ গ্রন্থে। তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের খিলাফত ২. আবুল হাসান আল-মাওয়ারদী, আল-আহকাম আল-সুলতানিয়া ওয়াল উলাত়াত আদ্দিনিয়া, বৈরুত, ১৯৭৮, দারুল কুতুব আল-ইলমিয়া, পৃ. ৮১ ২২. আবু হামেদ আল গাযালী, এহইয়ায়ে উলুমু্দিন, বৈরুত, দারুল মারেকাহ খ. ৪, পৃ. ৯১ ২৩, আহমদ ইবন তাইমিয়া, মাজমুয়ায়ে ফাতওয়া শায়খুল ইসলাম, জমায়া ওয়া তারতিব আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল-আসেমী, তা. বি. খ. ১৯, পৃ. ২৫১ ২. ইবনে খালদুন, আল-সুকা্দিমাহ, বৈরুত, ১৯৮৪, দারুল কলম, পৃ. ৩৮০ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।