ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী মুদ্বাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১২৩ আমর ইবনে হাজমকে লিখিত চিঠিতে নবী স. বলেন, স্বর্ণ মুদ্রায় বিনিময়কারীদের জন্য এক হাজার দিনার 1১১” অপরদিকে অনেক হাদীসে বর্ণিত আছে, নবী স. তার জীবনে মুদ্রা ব্যবহার করেছেন এবং নিদ্ধিধায় স্বর্ণ ও রৌপ্য বিনিময় হিসেবে ব্যবহার করেছেন। প্রমাণ আছে যে, তিনি আসআদ বিন জুরারা থেকে এক খণ্ড জমি ক্রয় করেছিলেন যা তার ঘরে প্রতিপালিত দু'জন ইয়াতীমৈর সম্পদ ছিল। তাদের দু'জনের নাম ছিল “সোহেল' এবং “সুহাইল' ৷ তাদের পিতা বনাম ছিল রাফে। তিনি তা তার নিকট থেকে দশ দিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন। আবু বকর রা. এ অর্থ পরিশোধ করেছিলেন ।১? তারিখ আল-তাবারিতে আছে, নবী স. যে প্রথম ঘোড়াটির মালিক হয়েছিলেন সেটা তিনি মদীনায় বনি ফুজারার কোন এক ব্যক্তি থেকে দশ স্বর্ণ মুদ্রা বা আওয়াক দিয়ে ক্রয় করেছিলেন।১৮ আলী রা. বলেন, নবী স. আমার সাথে ফাতিমাকে বিবাহ দিয়েছেন চারশত আশি দিরহাম মোহরানায়।১* এখানে. লক্ষ্যণীয় যে, নবী স. যে মুদ্রা ব্যবহার করেছেন তা স্বর্ণের দিনার কিংবা রৌপ্যের দিরহামই হোক না কেন দু'টি মুদ্বাই অমুসলিম দেশ থেকে আসতো, এতে একদিকে ইসলাম ধর্মের উদারতা প্রমাণিত হয়। ইবনে আবেদীন, মাওয়ারদী, ইমাম ইবনে কাইয়্যিম.আল-জাওষীয়া, এসব মুসলিম পণ্ডিত ইসলামী মুদ্রা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেকেই পৃথক গ্রন্থ রচনা করেছেন। করেছেন এবং ইসলামে “দিরহাম' প্রচলনের কারণও বর্ণনা করেছেন। এতিহাসিক বালাজুরী তার কুতুহল রূলদান' নামক গ্রন্থে একটি বিশেষ অধ্যায়ে মুদ্া সম্পর্কে আলোচনা করেছেন। ” ১৮. আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আব্দুর রাহমান, সুনানে আল-দারামী, অধ্যায় : আদ-দিয়াত, অনুচ্ছেদ : কামদ্দিয়াত মিনাল ওরাক ওয়ায জাহাবি, বৈরুত, দারুল ফিকর, তা. বি. খ. ২, পৃ. ১৯২ ১৭ আবুল হাসান আল-বালাজুরী, ফুতুভুল বুলদান, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়া, ১৯৮৩, খ. ২, পৃ. ২১৮ ১৮. মুহাম্মদ ইবনে জারির আলতাবারি, তারিখুল উমাম ওয়ালমুলুক, বৈরুত, দারুলকুতুব আল- ইলমিয়া, ১৪০৮, খ. ২, পৃ. ২১৮ ৯. আবুওবায়েদ, আল-আমওয়াল, পৃ. ২১০ ২০. আবুল হাসান বালাজুরী, ফুতুহুল বুলদান, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়া, পৃঃ ২০ ///.109070790791.001)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।