১২২ ইসলামী আইন ও বিচার হাদীসে বর্ণিত আছে, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এ দুটি মুদ্রাই কেবল বিনিময় মাধ্যম হিসেবে পরিগণিত হতো । আবু সাঈদ আল-খুদরী রা. এরং আবু হুরাইরা রা. হতে বর্ণিত, “রসূলুল্লাহ স.- খায়বরে একজন লোককে যাকাত আদায় করার জন্য প্রেরণ করেন। অতঃপর তিনি সেখান থেকে উন্নতমানের খেজুর নিয়ে রসূলুল্লাহ স.-এর দরবারে হাজির হলে তিনি তাকে জিজ্ঞেস করেন, খায়বরের সব খেজুর কি এ রকম? তিনি উত্তরে বলেন, না; আমরা দুই “সা' নিম্নমানের খেজুরের বিনিময়ে এ রকম উন্নতমানের এক “দা" খেজুর ক্রয় করি এবং তিন “সা' এর বিনিময়ে দুই “সা' খেজুর ক্রয় করি। রসূলুল্লাহ স.-এর বলেন, তোমরা এ রকম করো না। প্রথমে নিম্নমানের খেজুর দিরহামের বিনিময়ে বিক্রয় করো তার পর “দিরহাম' দিয়ে উন্নতমানের খেজুর ক্রয় করো”। এটা হল স্বর্ণ মুদ্রা কিংবা রৌপ্য মুদ্বার বিনিময়ে দ্রব্য বিনিময় কিন্ত স্বর্ণ মুদ্রার' বিনিময়ে স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্রার বিনিময়ে রৌপ্য ক্রয়ের ক্ষেত্রে সমান সমান হতে হবে এবং উভয় পক্ষের হস্তগত হওয়া আবশ্যক । রসূলুল্লাহ স. বলেন, “ন্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য, সম পরিমাণ এবং হাতে হাতে নগদে হতে হবে এবং অতিরিক্ত যা হবে তা সুদ, আর এই প্রকারের বন্তগুলো বিভিন্ন রকমের হলে তোমরা যেমন ইচ্ছা বিক্রি বা বিনিময় করো যদি তা হাতে হাতে বা নগদে হয় ।৯১” আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রসূলুল্লাহ স. বলেন, দিনারের বিনিময়ে দিনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম, উভয়ের মধ্যে অতিরিক্ত কিছু গ্রহণ করা যাবে না ।৯২ ৬৬ এ দুটির মাধ্যমে যাকাত, দিয়াত এবং অন্যান্য ক্ষেত্রে শরীয়ত নির্ধারিত পরিমাণ নিধারিত হয়। অতঃপর যাকাতের পরিমাণ নির্ধরিণের ক্ষেত্রে নবী স. বলেন, “পাচ আওয়াক' বৃপার চেয়ে কম হলে যাকাত ওয়াজিব হবে না৷ আমর ইবনে শুয়াইব পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা সূত্রে বর্ণনা করেন। তিনি নবী স. হতে বর্ণনা করেন যে, “২০ মিসকাল স্বর্ণের কম এবং ২০০ দিরহাম রৌপ্যের কম পরিমাণের উপর কোন যাকাত নেই 1১৪ ভুলক্রমে হত্যার দিয়াতের পরিমাণ দিরহামের ভিত্তিতে নির্ধরিণের বেলায় ইবনে আব্বাস রা. বলেছেন, রাসূলুল্লাহ স. এর আমলে একজন লোক অন্য একজন লোককে খুন করেছিল, অতঃপর নবী স. তার দিয়াতের পরিমাণ নিরধারণ করেছিলেন বার হাজার দিরহাম।“ দিনারের ভিতিতে দিয়াতের পরিমাণ নির্ধারণের বেলার, ৯ . সহীহ মুসলিম, শারহু নববী, অধ্যায় : আল-মুসাকাত, অনুচ্ছেদ : আররিবা, খ. ১১, পৃ. ২০ ১২. প্রাগ্ডজ, পৃ. ১৫ ». বদরুদ্দীন আল-আইনী, উমদাতুলকারী শরহে সহিহিল বুখারী, অধ্যায় : আয যাকাত, অনুচ্ছেদ : মা আন্দাজাকাতাহু ফা লাইসা বিকানযিন, খ. ৮, পৃ. ২৫৬ ১, আবু ওবায়েদ আলকাসেম ইবনে সালাম, আলআমওয়াল, বৈরুত, মুয়াচ্ছাসাহ নাসের, ১৯৮১, পৃ. ১৬৬ ». সুনানে নাসায়ী বেশরহি সুযৃতি ওয়া হাসিয়াতুস সনদ, অধ্যায় : আল-কাসামাহ, অনুচ্ছেদ : যিকরু দদিয়াত মিনাল ওরাক, বৈরুত, দারু এহইরায়ে তুরাস আল-আরাবি, তা. বি. খ. ৮, পৃ.৪৪ ///.1090709071.001)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।