মদীনা সনদ : বিশ্বের প্রথম লিখিত সংবিধান ১১ €দেয় অর্থের বিনিময়ে) সত্ুষ্ট হয়। মুমিনরা সকলে হত্যাকারীর বিরুদ্ধে থাকবে । হত্যাকারীর বিরুদ্ধাচন্ূণ ছাড়া মুমিনদের জন্য অন্য কিছু বৈধ নয়। ২৩, মুমিনগণ যারা এই সনদের সাথে একমত হয়েছে এবং যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য কোন অন্যায়কারীকে সাহায্য কিংবা আশ্রয় প্রদান বৈধ হবে না। যদি কেউ অন্যায়কারীকে সাহায্য করে বা আশ্রয় দেয় তাহলে কিয়ামতের দিন তার উপর আল্লাহর লানত ও গধব পড়বে । তার কাছ থেকে কোন প্রকার অনুতাপ কিংবা বদলা গ্রহণ করা হবেনা। ২৪.যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তবে আল্লাহ এবং মুহাম্মদ স.-এর মতামতের প্রতি তা সমর্পণ করবে । ২৫. যত দিন যুদ্ধ চলবে ইহুদীরা মুমিনদের সাথে যুদ্ধের ব্যয় বহন করবে। ২৬.বনু আউফের ইহুদীরা মুমিনদের সাথে একই উম্মাহ। ইহুদীদের জন্য তাদের ধর্ম এবং মুসলমানদের জন্য তাদের ধর্ম। তারা মাওয়ালী হোক বা নিজেরা হোক। যদি কেউ অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সে তার নিজের ও পরিবারের জন্য ক্ষতি করে। ২৭.বনু নাজ্জারের ইহুদীরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদীরা ভোগ করবে। ২৮. বনু হারিছের ইহুদীরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদীরা ভোগ করবে। ২৯. বনু সায়িদার ইহুদীরা সেই অধিকার ভোগ কবে যা বনু আউফের ইহুদীরা ভোগ করবে। ৩০. বনু জুশমের ইহুদীরা সেই অধিকার ভোগ কবে যা বনু আউফের ইয়াহুদীরা ভোগ করবে। ৩১. বনু আউসের ইহুদীরা সেই অধিকার ভোগ কবে যা বনু আউফের ইহুদীরা ভোগ করবে। ৩২. বনু সালাবার ইহুদীরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদীরা ভোগ করবে । কিন্ত যদি কেউ অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে তার নিজের এবং পরিবারের জন্য ক্ষতি করে। | ৩৩. সালাবা গোত্রের শাখা জাফনার ইহুদীরা সেই অধিকার ভোগ করবে যা বনু সালাবা ভোগ করবে। ///.10907079091.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।