ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ইসলামী আইন ও বিচার চতুর্থত : সঞ্চয় অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপাদান। মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রে যা তে সামথী পঁচনশীল বলে সঞ্চিত সম্পদ সহজে বিনষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। কিন্ত মুদ্রার বেলায় সে অসুবিধা থাকে না। মুদ্রার প্রচলনের ফলে মানুষের ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধি পেয়ে সমাজে মূলধন গঠনের হার বৃদ্ধি পেয়েছে। পঞ্চমত : সমাজের উৎপাদন ব্যবস্থায় মুদ্বা অত্যন্ত গুরুতুপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেতাদের আর্থিক ব্যয়ের ধরণ লক্ষ্য করে কোন কোন দ্রব্য সামথী উৎপাদন করতে হবে মুদ্রা উৎপাদনকারীকে তা সহজে স্থির করতে সাহায্য করে। সুতরাং আধুনিক কালের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাকে সহজতর করে মুদ্রা মানব সভ্যতার অগ্রগতির ধারাকে দ্রুততর করেছে। ষষ্ঠত : আধুনিক কালে রাষ্ট্রের বিপুল আয়-ব্যয় ও খণ এবং এর নানা কার্যাবলী প্রসারেও মুদ্রার গুরুত্‌ অপরিসীম । সরকার মুদ্রার মাধ্যমে কর ধার্য ও সংগ্রহ করে। সরকারের বিভিন্ন ব্যয়ও মুদ্রার মাধ্যমেই হয়ে থাকে । তদুপরি মুদ্রার ব্যবহার সমাজের অভ্যন্তরীণ বিনিময়কে রাষ্ট্রীয় তত্বাবধানে আর্তজাতিক বাণিজ্যে পরিণত করেছে। সপ্তমত : মুদ্রা বন্টনের ক্ষেত্রেও গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদনের বিভিন্ন উপাদানসমূহ উৎপাদন কাজে নিয়োজিত হয়ে যে আয় উপার্জন করে তা মুদ্রার মাধ্যমেই তাদের মধ্যে বিতরণ করা হয়। তবে মুদ্রার এতসব সুবিধা ও গুরুত্‌ থাকলেও এর কিছু কিছু নেতিবাচক দিকও আছে। ফেমন- মুদ্রার প্রচলন সমাজকে ধনী ও দরিদ্র - এ দুই শ্রেণীতে বিতক্ত করেছে। মুদ্রা প্রচলনের পর থেকে এক শ্রেণীর লোক মূলধন করায়ত্ব করে ধনিক শ্রেণীতে পরিণত হয়েছে। এ মূলধনের জোরেই তারা সমাজের দরিদ্র শ্রেণীকে অবাধে শোষণ করার সুযোগ লাভ করেছে। এ জন্য বলা হয়' যে, মুদ্রার প্রচলনই সমাজে শ্রেণীবিভাগ সৃষ্টির জন্য প্রধানত দায়ী। এ ছাড়াও মুদ্রা ব্যবস্থা সমাজে মুদ্রীক্ষীতি ও মুদ্রা সংকোচনজনিত সমস্যার সৃষ্টি করেছে। কারণ মুদ্বার যোগান বেশি হলে মুদ্রার মূল্য কমে যায় এবং মুদ্রাক্ষীতি দেখা দেয়। মুদ্রাক্ীতিতে মানুষের প্রকৃত আয় কমে যায় এবং স্থির আয়ের জনসাধারণ- দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে পড়ে । পক্ষান্তরে মুদ্রার যোগান কম হলে দেশে মুদ্রা সংকোচন দেখা দেয় এবং এর ফলে সমাজে আয় ও বিনিয়োগ হাস পায়। ৬ পরিশেষে বলা যায়, মুদ্রার এসব অসুবিধা বা নেতিবাচক দিক থাকা সত্তেও একথা সর্বজনবিদিত যে, মুদ্রা আধুনিক কালে উৎপাদন, ভোগ, বিনিময়, বন্টন, তথা সমাজের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে থাকে । মুদ্রা যে আধুনিক অর্থনীতিতে কেন্দ্রিয় ভূমিকা গ্রহণ করেছে তাতে কোন সন্দেহ নেই। *. আনিসুর রহমান, প্রাগুক্ত, পৃ. ১১৮ ///.1090709091.00)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।