ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী মুদ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ১১৭ পরস্পরের সঙ্গে নিজ নিজ উদ্বৃত্ত দ্রব্যের সরাসরি বিনিময় দ্বারা মানুষ তার প্রয়োজন মিটাতে পারে। কোন একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য সরাসরি বিনিময় করাকে দ্রব্য বিনিময় প্রথা বলে। আদিম সমাজে যখন মুদ্বার প্রচলন ছিল না তখন দ্রব্য বিনিময় প্রথাই বিনিময়ের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো । তখন কেউ কোন জিনিস ক্রয় করতে চাইলে তাকে নিজের দ্রব্যের বিনিময়ে অন্যের দ্রব্য স্থ্রহ করতে হতো । কিন্ত দ্রব্য বিনিময় প্রথার বহু সমস্যা ও অসুবিধা ছিল। যেমন, প্রয়োজন, খণ পরিশোধের অসুবিধা ইত্যাদি । সমাজে মুদ্রা বা অর্থের প্রচলনের সাথে সাথে দ্রব্য বিনিময় প্রথার উপরোক্ত অসুবিধাগুলো দূর হয়েছে। বস্তুত মানব সভ্যতার ইতিহাসে অগ্নি উত্তাবনের মত মুদ্রার উত্তাবনও একটি অন্যতম যুগান্তকারী ঘটনা । মুদ্রার প্রচলনের ফলে নিমোক্ত উপায়ে দ্রব্য বিনিময়ের অসুবিধাগুলো দূরীভূত হয়েছে। এক কথায় মুদ্রা অর্থনৈতিক জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বিনিময় প্রথাকে ইসলামে নিন্দা করা হয়নি কিন্তু এর মধ্যে এমন কিছু রীতি বা রেওয়াজ রয়েছে যা একে শোষণ ও অবিচারের দিকে ঠেলে দেয়। তাই মহানবী স. শুধু সীমিত ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহারের অনুমোদন দান করেছেন এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ফুদ্ধার ব্যবহারকে উৎসাহিত করেছেন। বর্তমান অর্থনৈতিক জগতে মুদ্বার গুরুত্বকে বাড়িয়ে বলার উপায় নেই। একথা আজ সর্কজনস্বীকৃত যে, মুদ্রার ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল হয়ে পড়বে। সমাজতান্ত্রিক দেশগুলো প্রথম দিকে একটি মুদ্রাবিহীন অর্থনৈতিক ব্যবস্থা: প্রবর্তনের চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি । বন্ততপক্ষে মানুষের অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মুদ্রার গুরুত্ব অপরিসীম । নিম্নে মানুষের অর্থনৈতিক জীবনে মুদ্রার গুরুত্ব আলোচনা করা হলো- প্রথমত : মুদ্রা বিনিময় ব্যবস্থাকে সহজসাধ্য করেছে। মুদ্রা সর্বজনগ্রাহ্য হওয়ার ফলে মানুষ যে কোন দ্রব্যের পরিবর্তে মুদ্বাকে গ্রহণ করেছে। তদুপরি মুদ্রাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা যায় বলে যুদ্রার ঘবারা বিনিময় আরো সহজ সাধ্য হয়েছে। ঘিতীয়ত : মুদ্রা হল মূল্য পরিমাপের মাপকাঠি। মুদ্রার মাধ্যমে সকল দ্রব্যের মূল্য পরিমাপ করা যায়। সমাজে যখন মুদ্রার প্রচলন ছিল না তখন দ্রব্য মূল্যের কোন সাধারণ পরিমাপক ছিল না। কিন্তু বর্তমানে মুদ্রার মাধ্যমে দ্রব্যের মূল্য পরিমাপ করা যায় | তৃতীয়ত : আধুনিক কালে সমাজের অর্থনৈতিক কার্যক্রম সর্বদা নগদ অর্থে লেন দেন হয় না। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ক্রমশ -বর্ধিত হারে খণের সাহায্যে অর্থনৈতিক কাজ কর্ম চলছে। মুদ্রার মাধ্যমে খণ গ্রহণ করা যেমন সহজ, খণ পরিশোধ করাও তেমনি সুবিধাজনক । এ কারণে মুদ্রার প্রচলনের ফলে সমাজে খণের লেনদেন সহজ ও খাণের বাজার বিস্তৃত হয়েছেঃ এর ফলে সমাজে উৎপাদন ও অন্যান্য যাবতীয় অর্থনৈতিক কাজ কর্মের দ্রুত সম্প্রসারণ ঘটেছে। ///.1090709071.001)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।