ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ ইসলামী আইন ও বিচার ২. লর্ড কীনসের মতে, “অর্থ এমন একটি দ্রব্য যা হস্তান্তর করে খণ চুক্তি মেটানো যায় এবং ক্রয় ক্ষমতাকে ধরে রাখা যায়” ।২ ৩. ড. আহমদ আব্দুহ মাহমুদ বলেছেন, “বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, মূল্যের পরিমাপ করে, সম্পদের ভাপ্তার হিসেবে পরিগণিত হয় এবং খণ পরিশোধে ব্যবহৃত হতে পারে এমন যে কোন বন্তই মুদ্বা হতে পারে” ।৩ ৪. আব্দুলাহ ইবনে সুলায়মান ইবনে মুনি বলেছেন, “এমন সকল বস্ত যা সকলের নিকট বিনিময় মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য তাই মুদ্রা, তা যাই হোক না কেন এবং যে অবস্থাতেই থাকুক না কেন” ।? ৫. শেখ আব্দুল ওহাব খাল্লাফ বলেছেন, “মুদ্রা হল এমন বন্ত যার মাধ্যমে সমাজের সকল ব্যক্তি কারবার, ক্রয়-রিক্রয় এবং সকল প্রকার অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা করে এবং যাকে দ্রব্যের মূল্য পরিমাপক হিসেবে দেশের প্রচলিত আইন স্বীকৃতি দিয়েছে, চাই তা স্বর্ণের তৈরী হোক কিংবা রৌপ্যের অথবা অন্য কোন ধাতব পদার্থের” ।৫ উপরোক্ত সংজ্ঞাগুলো কোনটিতে মুদ্রার কার্যবিলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে আবার কোনটিতে মুদ্বার প্রকৃতিগত দিকের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তবে প্রতিটি সংজ্ঞায় একটি সাধারণ বিষয় উল্লেখ রয়েছে তা হল, “সর্ব সাধারণের নিকট গ্রহণযোগ্যতা” । সুতরাং মুদ্রা বা অর্থের পূর্ণ সংজ্ঞা হল, “যে বন্ত দেনা-পাওনা মেটানোর মাধ্যম হিসেবে সর্বজনগ্াহ্য এবং সঙ্গে সঙ্গে মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তাকেই মুদ্রা বলে। মুদ্বার গুরুত্ব আদিম সমাজে ব্যক্তি মানুষ তার প্রয়োজনীয় সকল জিনিস নিজেই তৈরী করতো । এ সময় বিনিময়ের প্রয়োজন ছিল না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদা তৈরী হতে থাকে এবং ব্যক্তির একার পক্ষে তার প্রয়োজনীয় সকল দ্রব্যের উৎপাদন অসম্ভব হয়ে পড়ে। ফলে সমাজে শ্রম বিভাগের সৃষ্টি হয়। এক পর্যায়ে মানুষ প্রয়োজনীয় সকল দ্রব্য উৎপাদনের চেষ্টা না করে কোন একটি বিশেষ দ্রব্য উৎপাদনে নিজেকে নিয়োজিত করে এবং প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য নিজের দ্রব্যের বিনিময়ে অপরের নিকট থেকে সংগ্রহ করে। এভাবে সমাজে শ্রম বিভাগ দেখা দেয়ায় ২. প্রাপক ও . আলাউদ্দিন মাহমুদ জাতারি, আল-নুকুদ: ওজায়েফুহাল আসাসিয়া ওয়া আহকামুহাস শরইয়্যাহ, দামে্ক, ১৯৯৬, পৃ. ৯৬ *. প্রাপক, পৃ. ৯৭ ৫. প্রাপ্ত, পৃ. ৯৮ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।