ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩১ জুলাই-সেপ্টেম্বর : ২০১২ ইসলামী মুদ্রাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ঃ একটি পর্যালোচনা মোহাম্মদ আবু সাঈদ * সারসংক্ষেপ £ মানব সভ্যতার ইতিহাসে মুদ্বার উত্তাবন এফ বিরল ঘটনা । আদিম ও প্রাচীন সমাজে মুদ্রার ব্যবহার না থাকলেও আধুনিক জগতে প্রতিটি সমাজের অর্থনৈতিক অবস্থা এতই জটিল হয়েছে যে, মুদ্রা ব্যবস্থা ও মুদ্বার ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল হয়ে পড়বে । মানব সভ্যতার ইতিহাসে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টির উন্নয়নের ক্ষেত্রে ইসলামের অবদান অনস্বীকার্ধ । কুরআন মাজীদ ও হাদীসে “দ্রব্য বিনিময়” প্রথার পরিবর্তে মুদ্রা ব্যবহারের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে । ইসলামের ইতিহাসের সুদীর্ঘ শাসনামলে একটি পুণাঙ্গি ইসলামী মুহ্ধা ব্যবস্থা গড়ে ওঠেছিল, যা গোটা পৃথিবীর বিভিন্ন জাতি ও গোষ্ঠির নিকট হার্ড কারেলি' হিসেবে গৃহীত হয়েছিল । এখন থেকে প্রায় এক হাজার বছর পূর্বে মুসলিম মনীষীগণ সুদ্বা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেকে মুদ্বা বিষয়ে বিশেষ উৎসে মুদ্রার বিবরণ, মুদ্রার উৎপতি, ইসলামী মুদ্বার বৈশিষ্ট), মুদ্রা ব্যবস্থার ক্রমবিকাশ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ।] মুদ্বার সংজ্ঞা মুদ্রা বা অর্থকে আরবী ভাষায় আন-নুকৃদ (3589) বা আল-আমালা (4২0) বলা হয়। ইংরেজীতে বলা হয় ?10106%" বা '076770%। পূর্বেকার ফিক্হবিদগণ 358 বা মুদ্রা বলতে শুধু স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাকেই বুঝাতেন। তবে কাগজী মুদ্বা আবিষ্কারের পর ফিক্হবিদগণও অর্থনীতিবিদদের মতই ১; বা মুদ্রা বলতে এমন কোন বন্তুকেই বুঝান যা কোন ত্রব্য কিংবা সেবার বিনিময় মূল্য হিসেবে প্রদান করা হয়। স্বর্ণ হোক কিংবা রৌপ্য অথবা অন্য কোন ধাতু কিংবা কাগজী মুদ্রা হোক বর্তমানকালে আধুনিক ফিক্হবিদগণ এবং অর্থনীতিবিদদের মধ্যে এ ব্যাপারে কোন পার্থক্য নেই। অর্থনীতিবিদদের পরিভাষায় মুদ্রার সংজ্ঞা অর্থনীতিবিদদের মধ্যে মুদ্রা বা অর্থের সর্বসম্মত কোন সংজ্ঞা নেই। অর্থনীতিবিদগণ ভিন্ন ভিন্নভাবে মুদ্বার সংজ্ঞা প্রদান করেছেন। ১. অর্থনীতিবিদ কোলের মতে “অর্থ এমন বস্ত্র যা সাধারণভাবে সকলেই দেনা- পাওনা মেটাতে ও খণ পরিশোধ করতে ব্যবহার করে” ।১ * পিএইচ.ডি. গবেষক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ১. আনিসুর রহমান, আধুনিক: অর্থশান্তর, ঢাকা, পুথিঘর লিঃ, ১৯৮৭, পৃ. ১১২ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।